০৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

জমি নিয়ে বিরোধের জেরে প্রতি পক্ষের হামলায় একজন নিহত, দুইজন আটক

জেলার পাটগ্রাম উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় শাহাজাহান আলী (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। শুক্রবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎ
সাধীন অবস্থায় তার মৃত্যু হয়।এর আগে বৃহস্পতিবার বিকালে ওই উপজেলার মেছিরপাড়া রহমতপুর এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় গুরুত্বর আহত হয় শাহাজাহান আলী। এ ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছেন। পুলিশ জানান, ওই এলাকায় সামসুদ্দিন মুন্সির ছেলে শাহাজাহান আলীর সাথে দীর্ঘদিন ধরে প্রতিবেশী মনতব আলীর ছেলের আইযুব আলীর জমির সীমানা নিয়ে বিরোধ চলে আসছে। বৃহস্পতিবার বিকালে ওই সীমানায় সুপারি গাছের চারা রোপণ শুরু করে শাহাজাহান আলী। এ নিয়ে দুই পক্ষের মধ্যে সংর্ঘষ বাঁধে। এ সময় আইযুব আলী পক্ষের লোকজনের হামলায় শাহাজাহান আলী গুরুত্বর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে পাটগ্রাম হাসপাতালে পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তার মৃত্যু ঘটে।
পাটগ্রাম থানার ওসি ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আইযুব আলীর স্ত্রী খুরশেদা বেগম ও আব্দুল হকের ছেলে আমিনুর ইসলামকে আটক করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

জমি নিয়ে বিরোধের জেরে প্রতি পক্ষের হামলায় একজন নিহত, দুইজন আটক

প্রকাশিত : ০৫:২২:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ অক্টোবর ২০২১