নারায়ণগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী জাকির হোসেন ওরফে গালকাটা জাকির (৩৮)’কে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১১)। শুক্রবার (২২ অক্টোবর) দিবাগত রাতে নারায়ণগঞ্জ সদর থানার মন্ডলপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী নারায়ণগঞ্জ সদর থানার নয়াপাড়া এলাকার জসিম উদ্দিন’র ছেলে।
শনিবার ( ২৩ অক্টোবর) দুপুরে র্যাব-১১’র উপ-অধিনায়ক লেঃ কমান্ডার মাহমুদুল হাসান এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন।
র্যাবের এ কর্মকর্তা জানান, গ্রেফতারকৃত আসামীর বিরূদ্ধে ১৯৯৮ সালে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় ১টি চুরি মামলা রুজু হয়। এরপর থেকেই সে কৌশলে গা-ঢাকা দিয়ে বিভিন্ন এলাকায় পালিয়ে বেড়ায়। পরবর্তীতে পলাতক থাকা অবস্থায় মামলাটির বিচারিক কার্যক্রম শেষে বিজ্ঞ আদালত তাকে দোষী সাব্যস্ত করে ১ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেন। একপর্যায়ে সাজাপ্রাপ্ত আসামী জাকির হোসেন ওরফে গালকাটা জাকির ২০০৯ সালে দেশ ছেড়ে পালিয়ে প্রবাসে (দুবাই) পাড়ি জমায়। দীর্ঘ প্রবাস জীবন শেষে সে ২০২০ সালে কৌশলে দেশে ফিরে আসে এবং তার নিজ এলাকায় গোপনে বসবাস করতে থাকে। গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করেছে বলে জানিয়েছে র্যাব।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















