০৩:২৩ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬

দক্ষিণ আফ্রিকাকে ১১৮ রানে থামাল অস্ট্রেলিয়া

টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং দৈন্যতা নতুন কিছু নয়। তাদের দুটি সর্বনিম্ন স্কোরই (৮৯ ও ৯৬) অজিদের বিপক্ষে। এবার এই ফরম্যাটের বিশ্বকাপেও নিজেদের সর্বনিম্ন ইনিংসে গুটিয়ে যাওয়ার লজ্জা পেতে বসেছিল প্রোটিয়ারা। শেষ পর্যন্ত তা হয়নি। ৯ উইকেটে ১১৮ রানে থামে তারা।

বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার সর্বনিম্ন স্কোর ভারতের বিপক্ষে, ২০০৭ সালে ডারবানে ভারতের বিপক্ষে ৯ উইকেটে ১১৬ রান করেছিল।

জশ হ্যাজেলউডের দুর্দান্ত বোলিংয়ে পাওয়ার প্লেতে ৩ উইকেট হারিয়ে ২৯ রান করেছিল দক্ষিণ আফ্রিকা। টস হেরে ফিল্ডিং নিয়ে যে অস্ট্রেলিয়া ভুল করেনি, তা প্রমাণ করেছে পুরো ইনিংস জুড়ে।

২৩ রানে ৩ উইকেট হারানোর ধাক্কা দক্ষিণ আফ্রিকা সামলে নিতে পারেনি। উইকেট বাঁচাতে গিয়ে রানের গতি কমে যায়। ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে স্কোর ৫৯ রান। এইডেন মার্করাম হাল ধরেছিলেন। কিন্তু ১৪তম ওভারে জোড়া উইকেট হারিয়ে একশ রানের মধ্যেই গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়েছিল।

তা হয়নি। টুকটাক ব্যাটিংয়ে একশ ছাড়ায় প্রোটিয়ারা। দল তিন অঙ্কের ঘরে পৌঁছানোর ২ রান আগেই মাঠ ছাড়েন মার্করাম। ৩৬ বলে ইনিংস সেরা ৪০ রান করেন তিনি।

কাগিসো রাবাদার ব্যাটে দল বিশ্বকাপের সর্বনিম্ন স্কোরের লজ্জা এড়ায়। ২৩ বলে দলের দ্বিতীয় সেরা ২০ রানে অপরাজিত ছিলেন তিনি। এছাড়া দুই অঙ্কের ঘরে পৌঁছান টেম্বা বাভুমা (১২), হেনরিখ ক্লাসেন (১৩) ও ডেভিড মিলার (১৬)।

দুটি করে উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক, হ্যাজেলউড ও অ্যাডাম জাম্পা।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

দক্ষিণ আফ্রিকাকে ১১৮ রানে থামাল অস্ট্রেলিয়া

প্রকাশিত : ০৬:১৯:০৬ অপরাহ্ন, শনিবার, ২৩ অক্টোবর ২০২১