১০:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

হেফাজতে ইসলামের মামলায় নাসিকের ৫নং ওয়ার্ডের কাউন্সিলর সাদরিল আটক

নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের হরতালে নাশকতার মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর গোলাম মোহাম্মদ সাদরিলকে গ্রেফতার করেছে পুলিশ।
গোলাম মোহাম্মদ সাদরিল নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য গিয়াসউদ্দিনের ছেলে।
সোমবার রাত ৮টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার মামলায় তাকে নিজ কার্যালয় থেকে গ্রেফতার করা হয়। এর আগে এ মামলায় ১০ অক্টোবর পর্যন্ত জামিনে ছিলেন তিনি।পরে নিম্ন আদলতে জামিনের আবেদন করলে আদালত কোনো আদেশ দেয়নি।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান,তিনি নাশকতার মামলার আসামি। তিনি ১০ অক্টোবর পর্যন্ত জামিনে ছিলেন। তাকে এ মামলায় গ্রেফতার করা হয়েছে।নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জায়েদুল আলম জানান, সে হেফাজতের মামলার আসামি এবং এ মামলায় সে জামিনে না থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

কক্সবাজার মডেল প্রেস ক্লাবের অভিষেক, ঈদ পুনর্মিলনী, দোয়া মাহফিল অনুষ্ঠিত

হেফাজতে ইসলামের মামলায় নাসিকের ৫নং ওয়ার্ডের কাউন্সিলর সাদরিল আটক

প্রকাশিত : ০৮:৫৬:২৮ অপরাহ্ন, সোমবার, ২৫ অক্টোবর ২০২১