১০:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

আখাউড়ায় ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আন্তঃনগর সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৬৫ বছর।
মঙ্গলবার (২৬ অক্টোবর) সকালে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের উত্তর আউটার সিগন্যাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আখাউড়া রেলওয়ে থানা পুলিশ সকাল সাড়ে ১০টায় মরদেহ উদ্ধার করছে।

রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, আখাউড়া স্টেশনের উত্তর আউটার সিগনাল এলাকা দিয়ে রেললাইন পার হওয়ার সময় বিরতিহীন আন্তঃনগর সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ছিঁটকে পড়ে ঘটনাস্থলেই ওই বৃদ্ধের মৃত্যু হয়।

আখাউড়া রেলওয়ে থানার ওসি মো. মজহারুল করিম জানান, ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রাম অভিমুখী আন্তঃনগর সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ওই বৃদ্ধের মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

কক্সবাজার মডেল প্রেস ক্লাবের অভিষেক, ঈদ পুনর্মিলনী, দোয়া মাহফিল অনুষ্ঠিত

আখাউড়ায় ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু

প্রকাশিত : ০৪:২২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১