০৩:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

ভাসানী বিশ্ববিদ্যালয়ে স্বশরীরে শিক্ষা কার্যক্রম শুরু , শিক্ষার্থীদের ফুল দিয়ে ও মিষ্টিমুখ করিয়ে বরণ

করোনা মহামারির কারণে দীর্ঘদিন স্বশরীরে শিক্ষা কার্যক্রম বন্ধ থাকার পর মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে থেকে স্বশরীরে শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার (২ নভেম্বর) থেকে স্বশরীরে ক্লাস ও পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত হয়।
এর আগে ২৫ অক্টোবর থেকে প্রথম ডোজ টিকা গ্রহণকারী শিক্ষার্থীদের জন্য বিশ^বিদ্যালয়ের সকল হল সমূহ খুলে দেয়া হয়।
পূর্বঘোষিত সময় অনুযায়ী শিক্ষার্থীরা স্বশরীরে ক্লাসে অংশগ্রহণের জন্য বিশ^বিদ্যালয় ক্যাম্পাসে আসলে সকাল ১০ টায় বিশ^বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পক্ষ থেকে শিক্ষার্থীদের ফুল ও মাস্ক দিয়ে এবং মিষ্টিমুখ করিয়ে বরণ করে নেয়া হয়। শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাইস-চ্যান্সেলর (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. এ আর এম সোলাইমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ট্রেজারার প্রফেসর ড. মো. সিরাজুল ইসলাম, লাইফ সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. মো. মাহবুবুল হক, প্রক্টর প্রফেসর ড. মীর মো. মোজাম্মেল হক এবং স্বাগত বক্তব্য রাখেন শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. এ এস এম সাইফুল্লাহ। এসময় ডিন, অন্যান্য শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দীর্ঘদিন পর বিশ^বিদ্যালয় ক্যাম্পাস খুলে দেয়ায় শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এছাড়া বিভিন্ন বিভাগের উদ্যোগেও শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ এবং তাদের মাঝে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।
প্রসঙ্গত, গত ১৮ অক্টোবর একাডেমিক কাউন্সিলের ৪৭তম (জরুরী) সভার সুপারিশের ভিত্তিতে একই দিন অনুষ্ঠিত ২২৩তম (জরুরী) রিজেন্ট বোর্ড সভা থেকে ২৫ অক্টোবর হতে খুলে দেয়া এবং ০২ নভেম্বর হতে শিক্ষার্থীদের সশরীরে শ্রেণীকক্ষে ক্লাস ও পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :

মূল্যস্ফীতি আবার ৯ শতাংশ ছাড়াল, অস্বস্তি বেড়েছে খাদ্যেও

ভাসানী বিশ্ববিদ্যালয়ে স্বশরীরে শিক্ষা কার্যক্রম শুরু , শিক্ষার্থীদের ফুল দিয়ে ও মিষ্টিমুখ করিয়ে বরণ

প্রকাশিত : ০৭:৪০:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ নভেম্বর ২০২১