নওগাঁর মান্দায় জেলহত্যা দিবস পালন করা হয়েছে। বুধবার সকাল ১০ টায় মান্দা উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে আলোচনা সভা এবং দোয়া মাহফিলের আযোজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, মান্দা উপজেলা আওয়ামীলীগের সভাপতি নাজিম উদ্দিন মন্ডল, সাধারণ সম্পাদক এ্যাড. নাহিদ মোর্শেদ বাবু, উপজেলা ভাইস চেয়ারম্যান গৌতম কুমার মোহন্ত,মাহবুবা সিদ্দিকা রুমা, সাবেক আইন বিষয়ক সম্পাদক মির্জা মাহবুব বাচ্চু, মান্দা উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি আবুল কালাম আজাদ এবং সাধারণ সম্পাদক কাজল দেওয়ান প্রমূখ।




















