০৩:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

সুনামগঞ্জে চলছে ৪৮ ঘন্টার বাস ধর্মঘট

জ্বালানী তেল ডিজেলের মূল্য বৃদ্ধি করার প্রতিবাদে সুনামগঞ্জে চলছে ৪৮ ঘন্টার বাস ধর্মঘট।

শুক্রবার (৫ নভেম্বর) ভোর ৬ থেকে মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে চলছে এ ধর্মঘট। ধর্মঘটে একাত্বতা পোষণ করেছে সুনামগঞ্জ জেলা সড়ক বাস মালিক সমিতি সহ সুনামগঞ্জের আরও কয়েকটি পরিবহন মালিক ও শ্রমিক সংগঠন। আগামীকাল শনিবার (৬ নভেম্বর) ভোর ৬ টা পর্যন্ত চলবে এ ধর্মঘট। পর দিন রোববার (৭ নভেম্বর) ফেডারেশন ও প্রশাসনের সাথে বৈঠকের কথা রয়েছে মালিক ও শ্রমিক সংগঠনের। সেখানে আলোচনা করে কোনও প্রকার সমাধান না হলে কর্মসূচী আরও বাড়তে পারে বলে ইঙ্গিত দিয়েছেন বাস মালিক সংগঠনের নেতৃবৃন্দ।

এ দিকে হাঠাৎ করে ধর্মঘটের ডাক দেয়ায় সাধারণ যাত্রীরা পড়েছেন বিপাকে। গ্রাম থেকে অনেকেই এসেছেন সিলেটসহ বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য। কিন্তু ধর্মঘটের কারণে তারা কোথাও যেতে পারেন নি। ধর্মঘটের কারণে কিছু না জানার কারণে ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের।

দূরপাল্লার বাস বন্ধ থাকার কারণে সারাদেশ থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে সুনামগঞ্জ।

সুনামগঞ্জের বিশ্বম্ভপুর উপজেলার ছয়হারা গ্রাম থেকে আসা মফিজ মিয়া বলেন, আমি ভাই গ্রামে থাকি, ধর্মঘটের ব্যাপারে কিছুই জানি না। আজ শুক্রবার সিলেটে যেতে চেয়েছিলাম চিকিৎসার জন্য। কিন্তু গাড়ি না থাকায় যেতে পারছি না। ভেবেছিলাম লোকাল কোনও গাড়ি পাবও কিন্তু সেটাও পাচ্ছি না ছোট গাড়িও চলছে না সব কিছু বন্ধ হয়ে আছে।

সুনামগঞ্জ জেলা সড়ক বাস মালিক সমিতি যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল মুকিত মুকুল বলেন, ধর্মঘটের ব্যাপারে আমরা অটল। এর ভিতরে প্রশাসন যদি আমাদের ডেকে কোনও ভাল সিদ্ধান্ত দেন তখন আমরা মালিক পক্ষ ও শ্রমিক পক্ষ মিলে ধর্মঘট প্রত্যাহার করা যায় কিনা বিবেচনা করবও। ডিজেলের দাম বাড়ায় আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। আমরা তো গাড়ির ব্যাসার লাভের টসকা দিয়ে সংসার চালাই। লাভ না হলে না খেয়ে মরতে হবে।

উল্লেখ্য, ডিজেলের দাম খুচরা পর্যায়ে ৬৫ টাকা থেকে বাড়ি ১৫ টাকা ৮০ টাকা করা হয়েছে গত বুধবার রাত ১২টার পর থেকে এটি কার্যকর করা হয়েছে। ডিজেলের মূল্য কমানোর প্রতিবাদেই মূলত অনির্দিষ্ট কালের জন্য ধর্মঘটের ডাক দেয়া হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

মূল্যস্ফীতি আবার ৯ শতাংশ ছাড়াল, অস্বস্তি বেড়েছে খাদ্যেও

সুনামগঞ্জে চলছে ৪৮ ঘন্টার বাস ধর্মঘট

প্রকাশিত : ০৪:২৩:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ নভেম্বর ২০২১