০৪:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

জনবল সংকটে ব্রাহ্মণবাড়িয়া পিটিআই, ৩ জনের দায়িত্ব পালন করতে হয় ১ জনে

জনবল সংকটসহ নানা সমস্যায় ভুগছে ব্রাহ্মণবাড়ীয়া প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই)। শিক্ষক ও কর্মচারী স্বল্পতার কারণে প্রশিক্ষণার্থীদের লেখাপড়া ও দাফতরিক কাজ মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে বলে বিশেষ সূত্রে জানা যায় । ফলে প্রয়োজনীয় জনবলের অভাবে স্বাভাবিক কাজ জোড়াতালি দিয়ে চালাতে হচ্ছে প্রাথমিক শিক্ষকদের দক্ষ করে গড়ে তুলার এই প্রতিষ্ঠানটি।

ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার উত্তর মোড়াইল কাজি পাড়ায় ২.৭৯ একর জায়গার উপর ১৯৫৩ সালে প্রতিষ্ঠিত হয় ব্রাহ্মণবাড়ীয়া পিটিআই। ২০২১-২০২২ শিক্ষা বর্ষের ৪০০ আসনের এই টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের প্রথম শিফটে ভর্তি হয় ১৭০ জন ও দ্বিতীয় শিফটে ভর্তি হয় ১৮৯জন মোট ৩৫৯ জন প্রশিক্ষণার্থী নিয়ে এ বছর চলছে প্রশিক্ষণ কেন্দ্রটি।

জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া পিটিআইতে মোট ১৭টি পদের মধ্যে ১০ টি ইন্সট্রাকটর পদই শূন্য রয়েছে। বর্তমানে ইনসট্রাক্টর ৭ জন কর্মরত আছে, তবে নভেম্বর মাসে ইনস্ট্রাক্টর সাধারণ মোঃ হাবিবুর রহমান এলপিআর এ চলে গেলে ৬ জন ইন্সট্রাক্টর কর্মরত থাকবেন। এ অল্প সংখ্যক ইনস্ট্রাক্টর দ্বারা ট্রেনিং সেন্টার পরিচালনা করা খুবই কষ্টসাধ্য। অফিস সহকারী পদও ২ টির মধ্যে ১ টি পদ শূন্য রয়েছে, লাইব্রেরীয়ান,কম্পিউটার অপারেটর ও উচ্চমান সহকারী পদ ১ টি করে ফিলাপ থাকলেও রাজস্ব খাতের এম,এল,এস,এস ৪ টি পদই শূন্য রয়েছে। পিডিপি- ৪ এর নিয়োগ প্রাপ্ত ৪ জন এম,এল,এস,এস দিয়েই চলছে দাপ্তরিক কাজ। এ বছর ৬ নভেম্বর এল পি আর এ চলে যাবেন ইনস্ট্রাক্টর মোঃ হাবিবুর রহমান এবং আগামী বছর মার্চ মাসে এলপিআরে যাবেন সহকারী সুপারিন্টেন্ডেন্ট মোঃ আাসাদুর রহমান তাহলে একজন সুপার ও ১ জন সহকারী সুপারিন্টেন্ডেন্ট আর ৬ জন ইনস্ট্রাক্টর দ্বারায় ৪০০ প্রশিক্ষণার্থী নিয়ে পরিচালিত হতে হবে ব্রাহ্মণবাড়িয়া পিটিআই প্রশিক্ষণ কেন্দ্র।

প্রশিক্ষণার্থী আসিফ ইকবাল খোকন সাথে কথা বলে জানা গেছে, বর্তমানে সার্টিফিকেট ইন এডুকেশন (সিইনএড) থেকে ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন (ডিপিএড) কোর্স চালু হয়েছে। যার কারণে লেখাপড়ার চাপও বেড়েছে। কিন্তু এখন একজন শিক্ষক ৩ জনের দায়িত্ব পালন করছেন।

এই প্রসঙ্গে ব্রাহ্মণবাড়িয়া প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) সুপার গৌরাঙ্গ চন্দ্র ভৌমিকের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে বলেন মাত্র ৬ জন ইনসট্রাক্টর নিয়ে পিটিআই পরিচালনা করতে আমাকে হিমশিম খেতে হচ্ছে, ১ ইনসট্রাক্টর ৩ জনের দায়িত্ব পালন করতে হচ্ছে। জনবল সংকটের বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে অনেক বার অবহিত করেছি।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :

মূল্যস্ফীতি আবার ৯ শতাংশ ছাড়াল, অস্বস্তি বেড়েছে খাদ্যেও

জনবল সংকটে ব্রাহ্মণবাড়িয়া পিটিআই, ৩ জনের দায়িত্ব পালন করতে হয় ১ জনে

প্রকাশিত : ০৫:০৬:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ নভেম্বর ২০২১