০৪:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

ফুলবাড়ীতে প্রায় ৬ কোটি টাকার মাদক ধ্বংস

মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি অনুসরণে দিনাজপুরের ফুলবাড়ীস্থ ২৯বিজিবি কর্তৃক জব্দকৃত প্রায় ৬ (ছয়) কোটি টাকার বিপুল পরিমাণ বিভিন্ন প্রকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ৯টায় রংপুর রিজিয়ন এর ফুলবাড়ীস্থ ২৯ বিজিবি সদর দফতর এর প্রশিক্ষণ মাঠে এসব মাদক ধ্বংস করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজিবি রংপুর রিজিয়নের ডেপুটি কমান্ডার কর্ণেল মোঃ জাকারিয়া হোসেন (পিএসসি,জি,) তার বক্তব্যে বলেন, ফুলবাড়ী ২৯বিজিবি গত ১নভেম্বর-২০১৯ হতে ৩০নভেম্বর-২০২১ পর্যন্তু ২১ মাসে সর্বমোট ৫কোটি ৬০লাখ টাকা মূল্যমানের ভারতীয় ৫৭ হাজার ৯৭৪ বোতল ফেন্সিডিল, ৫ হাজার ৮৪৯ পিস ইয়াবা, ১৯৫.২১ কেজি গাঁজা, ৪৬৫বোতল বিদেশী মদ, ৯ বোতল বিয়ার, ২০গ্রাম হেরোইন, ৩৩৫.৫লিটার দেশী মদ, ২৬হাজার ৬৫৪বোতল যৌন উত্তেজক সিরাপ, ২৫হাজার ৮৪৩পিস বিভিন্ন প্রকার নেশা জাতীয় ইনজেকশন, ৬৭৩ প্যাকেট পাতার বিড়ি, ৬৪২প্যাকেট আঁতশবাজী এবং ৪হাজার পিস ভিটামিন বি ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। আটককৃত বিভিন্ন ধরনের মাদকদ্রব্য আজ ধ্বংস করা হচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সাবেক মন্ত্রী বর্তমানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ্যাডঃ মোঃ মোস্তাফিজুর রহমান ফিজার এমপি বলেন, মাদক একটি ্সামাজিক ব্যাধি। এটি নিজের জীবনের সাথে সাথে একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দিতে পারে। দেশের উন্নয়ন অগ্রযাত্রা দুর্বার গতিতে চলছে। মাদক নিরোধ সম্ভব না হলে দেশের সেই উন্নয়ন যাত্রা থমকে যেতে পারে। তিনি বলেন, পুলিশ-বিজিবিসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর নিজ নিজ অবস্থান থেকে কাজ করছে। মাদক নির্মূলে কঠোর হয়ে কাজ করতে হবে। মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে সকলকে নিজ নিজ অবস্থান থেকে শপথ নিতে হবে। সিদ্ধান্ত নিতে হবে সমাজে যেন মাদক ও মাদক ব্যবসায়ী স্থান না পায়। এ দায়িত্ব সঠিকভাবে পালন করা সম্ভব হলে মাদক নিয়ন্ত্রণে আসবে। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,ভারপ্রাপ্ত সেক্টর কমান্ডার, বিজিবি দিনাজপুর, অধিনায়ক ও উপ-অধিনায়ক ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি), উপজেলা নির্বাহী কর্মকর্তা, ফুলবাড়ী ,অতিরিক্ত পুলিশ সুপার ,ফুলবাড়ী সার্কেল, জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট, দিনাজপুর, সহকারী কমিশনার, কাষ্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, দিনাজপুর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, দিনাজপুর, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যম প্রতিনিধি এবং ফুলবাড়ী ব্যাটালিয়নের অন্যান্য অফিসার ও সকল স্তরের বিজিবি সদস্যগণ। মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন লেঃ কর্ণেল মোঃ শরীফ উল্লাহ আবেদ, এসজিপি, অধিনায়ক, ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

মূল্যস্ফীতি আবার ৯ শতাংশ ছাড়াল, অস্বস্তি বেড়েছে খাদ্যেও

ফুলবাড়ীতে প্রায় ৬ কোটি টাকার মাদক ধ্বংস

প্রকাশিত : ০৫:২৫:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৫ নভেম্বর ২০২১