০১:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

রাজধানীর বিমানবন্দরের কোটবাড়ী এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ২৮ বছর।

রোববার (৭ নভেম্বর) রাতে এই দুর্ঘটনা ঘটে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আজ (সোমবার) বেলা ৩টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিমানবন্দর রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক সাকলাইন ঢাকা পোস্টকে এ বিষয়ে বলেন, রাতে বিমানবন্দর-টঙ্গী রেললাইন এলাকায় ট্রেনে কাটা পড়েন ওই যুবক। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করি। সুরতহাল শেষে সোমবার দুপুরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢামেক মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, আমরা তার পরিচয় শনাক্ত করতে পারিনি। প্রযুক্তির সহায়তায় মরদেহটি শনাক্তের চেষ্টা চলছে। আশেপাশের লোকজনের সঙ্গে কথা বলেও কোনো পরিচয় পাওয়া যায়নি।

তার গায়ে হালকা সবুজ রঙের ফুল শার্ট ও একটি কালো ফুলপ্যান্ট ছিল।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

ড. খন্দকার মোশাররফ হোসেন ডিগ্রী কলেজ ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

প্রকাশিত : ০৫:৩৯:৪৯ অপরাহ্ন, সোমবার, ৮ নভেম্বর ২০২১