নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আমানউল্যাপুর ইউনিয়নে বিএনপি নেতা মো. বাহারুল আলম সুমন কারগারে থেকে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত আমানউল্যাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি ২১৫ ভোটের ব্যবধানে জয়ী হন। বৃহস্পতিবার রাতে বেগমগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রাহাত তানভীর চৌধুরী বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন। রাহাত তানভীর চৌধুরী বলেন, আমানউল্যাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে বাহারুল আলম ৩ হাজার ১০৬ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী নুরুল হুদা পেয়েছেন ২ হাজার ৮৯১ ভোট। অপরদিকে নৌকার প্রার্থী আরিফুর রহমান মাহমুদ ১ হাজার ৭০৫ ভোট পেয়ে চতুর্থ অবস্থানে রয়েছেন। জানা যায়, চৌমুহনীতে সাম্প্রদায়িক হামলার মামলায় গত ১৫ দিন আগে তাকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেফতার করে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে। এরপর আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে অনুসারীরা তার পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়ে যান। এরপর আদালতে জামিনের আবেদন করা হলেও আদালত তা নামঞ্জুর করেন। উল্লেখ্য, ১১ নভেম্বর উপজেলার ১৪ ইউনিয়নের ১৩২ কেন্দ্রে সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। ১৪ ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ৬ ও স্বতন্ত্র ৮ জন প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
০৭:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
সংবাদ শিরোনাম :
কারাগারে থেকে চেয়ারম্যান নির্বাচিত
-
নোয়াখালী প্রতিনিধি - প্রকাশিত : ০৬:১০:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ নভেম্বর ২০২১
- 65
ট্যাগ :
জনপ্রিয়




















