সরকারি নির্দেশনা অমান্য করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল বৃদ্ধির দায়ে ৫ ব্যবসায়ীকে ১৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১৩ নভেম্বর) সকাল ১১ টায় শহরের পার্ক বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট রানুয়ারা খাতুন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ম্যাজিস্ট্রেট রানুয়ারা খাতুন জানান, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল বৃদ্ধি দায়ে দুইজন পোল্ট্রি ব্যবসায়ীকে ৭ হাজার টাকা ও তিন মুদি ব্যবসায়ীকে ৯ হাজার টাকা মোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া অন্যান্য দোকারদারকে সচেতন করা হয়। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।




















