০১:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

সিরাজগঞ্জে মায়ের হাতে সন্তান খুন

সিরাজগঞ্জে ৫ বছরের শিশু সন্তানকে গলাটিপে করে হত্যার পর নিজের শরীরে ব্লেড দিয়ে আঘাত করে আত্মহত্যার চেষ্টা করেছেন মা লিপি খাতুন।

শুক্রবার (১২ নভেম্বর) রাতে সিরাজগঞ্জ সদর উপজেলার চন্ডিদাসগাঁতী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু লিমন (৫) ওই গ্রামের বাসিন্দা ইউএনও অফিসের নাইট গার্ড ইমরুল কায়েসের ছেলে।

রাতে পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। আহত অবস্থায় মা লিপি খাতুনকে একই হাসপাতালে চিকিৎসাধীন।

শনিবার (১৩ নভেম্বর) বেলা ১১টার দিকে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আলীম জানান, গৃহবধূ লিপি খাতুন মাঝে মধ্যেই মানসিক বিকারগ্রস্থ হয়ে পড়তেন। এ অবস্থায় শুক্রবার সন্ধ্যার দিকে হঠাৎ করে সবার অজান্তে নিজের শিশু সন্তান লিমনকে গলাটিপে করে হত্যা করে। এরপর নিজের শরীরে ব্লেড দিয়ে আঘাত করে আত্মহত্যার চেষ্টা করেন। বিষয়টি টের পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় মামলা হয়েছে। নিহত শিশুর মা লিপি খাতুন হাসপাতালে পুলিশী তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন। তিনি মানসিক বিকারগ্রস্থ কিনা সেটা তদন্ত করে দেখা হচ্ছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

রহিম আফরোজের সাথে শাহ্ কর্পোরেশনের পথচলার ২৫ বছর পূর্তিতে মিলনমেলা অনুষ্ঠিত

সিরাজগঞ্জে মায়ের হাতে সন্তান খুন

প্রকাশিত : ০৮:৪০:৪২ অপরাহ্ন, শনিবার, ১৩ নভেম্বর ২০২১