০৭:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

চাঁদপু‌রে মেঘনা নদী‌তে বাল্কহেডে আগুন

চাঁদপুর মেঘনা নদীতে এমভি ফারুক নামে পণ্যবোঝাই একটি বাল্কহেডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার দুপুর ১২টায় মেঘনা নদীর সবুজ বয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আগুন লাগার পর বাল্কহেডের স্টাফরা জরুরি ৯৯৯ নম্বরে কল দিলে মুহূর্তেই ঘটনাস্থলে পৌঁছে যায় ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের সদস্যরা। পরে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন তারা।

ক্ষতিগ্রস্ত বাল্কহেডের মাস্টার মো. সোহাগ জানান, বরিশাল থেকে বিভিন্ন পণ্যের কাগজের তৈরি কার্টুন নিয়ে এমভি ফারুক নামে বাল্কহেডটি মুন্সিগঞ্জ যাচ্ছিল। এরইমধ্যে এটি চাঁদপুর মেঘনা নদীর সবুজ বয়া এলাকা অতিক্রম করার সময় কার্টুনে আগুন লেগে যায়। এসময় কোনো উপায়ন্তর না পেয়ে আ‌মি ৯৯৯ নম্বরে কল ক‌রি। খবর পেয়ে চাঁদপুর থেকে ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপন জাহাজ ও কোস্টগার্ডের কয়েকটি স্পিডবোট ঘটনাস্থলে পৌঁছে যায়। পরে তাদের উদ্ধার করে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।

চাঁদপুর ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সিদ্দিকুর রহমান জানান, অগ্নিকাণ্ডে প্রচুর পরিমাণ কার্টুন পুড়ে গেলেও বাল্কহেডের ইঞ্জিনের কোনো ক্ষতি হয়নি। তাছাড়া স্টাফরাও অক্ষত ছিলেন। এসময় ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড যৌথভাবে কাজ করে মাত্র এক ঘণ্টার মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে আগুন লাগার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

মূল্যস্ফীতি আবার ৯ শতাংশ ছাড়াল, অস্বস্তি বেড়েছে খাদ্যেও

চাঁদপু‌রে মেঘনা নদী‌তে বাল্কহেডে আগুন

প্রকাশিত : ০৩:৪১:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৩ নভেম্বর ২০২১