০৭:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬

আংশিক সত্যি হলো ওয়ার্নের ভবিষ্যদ্বাণী

নিজেদের ইতিহাসের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে রোববার রাতে নিউজিল্যান্ডকে ৮ উইকেটের ব্যবধানে উড়িয়ে প্রথমবারের মতো কুড়ি ওভারের শ্রেষ্ঠত্বের মুকুট পরিধান করেছে অসিরা। দীর্ঘ প্রতীক্ষার পর পাওয়া সাফল্যে উদযাপনের মাত্রাটাও অনেক বেশি অস্ট্রেলিয়ার। কারন দীর্ঘদিন ধরে টি-টোয়েন্টি বিশ্বকাপের ঘরটা ফাঁকা ছিল অসিদের।

প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেছিল অস্ট্রেলিয়া। নতুন রাজ্যাভিষেকের এই মঞ্চে নিউজিল্যান্ডকে ৬ উইকেটের ব্যবধানে হারাবে অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া টসে জিতে ফিল্ডিংয়ে নামবে, এমনটাই ভবিষ্যদ্বাণী করে বসেছেন শেন ওয়ার্ন। হারিয়েছেও, তবে ৬ উইকেটে নয় বরং আরো বড় ব্যবধানে ৮ উইকেটে। তাই ওয়ার্নের ভবিষ্যদ্বাণী আংশিক সত্যি হলো।

রিকি পন্টিংয়ের সর্বজয়ী অস্ট্রেলিয়া টেস্টের গদা জিতেছে, ওয়ানডের বিশ্বকাপ তো জিতেছে টানা দুইবার, দেশের কথা হিসেব করলে সংখ্যাটা গিয়ে ঠেকেছিল টানা তিনে। সেই দলটার শেষ বাধা ছিল এই টি-টোয়েন্টি বিশ্বকাপ। কিন্তু সেই অস্ট্রেলিয়াও এ শিরোপা জিততে পারেনি কখনো।

ওয়ার্নের ভবিষ্যদ্বাণী ছিল, নিউজিল্যান্ডকে ছয় উইকেটে হারাবে অজিরা। তার পূর্বানুমান অবশ্য এখানেই শেষ নয়। ম্যাচটা কীভাবে এগোবে, তার একটা ধারণাও দিয়েছেন তিনি। জানাচ্ছেন, অস্ট্রেলিয়া টসে জিতে ফিল্ডিংয়ে নামবে। এরপর নিউজিল্যান্ডকে রুখে দেবে ১৫৫ রান, কিংবা তার কমে। নিউজিল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি ছক্কা মারবেন গ্লেন ফিলিপস। ড্যারিল মিচেল করবেন দলটির সর্বোচ্চ রান। অস্ট্রেলিয়ার সেরা বোলার হবেন প্যাট কামিন্স।

জবাবে অস্ট্রেলিয়ার সেরা ব্যাটার হবেন মিচেল মার্শ। ম্যাক্সওয়েল হাঁকাবেন সবচেয়ে বেশি ছক্কা। নিউজিল্যান্ডের হয়ে সেরা বোলিং করবেন অ্যাডাম মিলনে। তবে অজিরা নিউজিল্যান্ডের দেওয়া লক্ষ্য চার উইকেট হারিয়েই টপকে যাবে। এভাবেই অস্ট্রেলিয়ার হাতে উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা, ইতিহাসে প্রথমবারের মতো। আর নিউজিল্যান্ড পুড়বে আক্ষেপে।

এর আগে অবশ্য গেল মাসে সাবেক অস্ট্রেলিয়ান স্পিনার ভবিষ্যদ্বাণী করেছিলেন, ভারত-পাকিস্তান, কিংবা অস্ট্রেলিয়া-ইংল্যান্ড খেলবে বিশ্বকাপের ফাইনাল। তার একটাও মেলেনি। তবে এবারের ভবিষ্যদ্বাণী কাকতালীয়ভাবে কিছুটা হলেও মিলে গিয়েছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

আংশিক সত্যি হলো ওয়ার্নের ভবিষ্যদ্বাণী

প্রকাশিত : ০৬:২৩:২৩ অপরাহ্ন, সোমবার, ১৫ নভেম্বর ২০২১