০৯:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

ব্যস্ত সময় পার করছেন শীতকালীন সবজি চাষিরা

শীতকালীন সবজি পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন মিরসরাইয়ের চাষিরা। অন্য ফসলের ক্ষতি পুষিয়ে নিতে বাজারে ভালো দামে বিক্রির আশায় বিষমুক্ত আগাম সবজি চাষে ঝুঁকছে উপজেলার এই সব চাষিরা। অন্য বছরের তুলনায় এবার শীতকালীন সবজি চাষ বেশি হবে বলে আশা করছেন স্থানীয় এ চাষিরা। এসব সবজি বিক্রি হবে উপজেলার পাশাপাশি চট্টগ্রাম ও ফেনী কাঁচাবাজারসহ বিভিন্ন বাজারে। উপজেলা উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এই বছরে ৯’শত হেক্টর জমিতে শীতকালীন সবজি চাষ হয়েছে। গত বছরের তুলনায় অনেক বেশি।

উপজেলার বিভিন্ন জায়গায় ঘুরে দেখা যায়, সারা গ্রাম জুড়ে শুধুই সবজির আবাদ। খামার-খেতে ব্যস্ত কৃষাণ-কৃষাণীরা। এখানকার সবজি চাষিরা জানান, তারা বরাবরই শাক-সবজি চাষ করে আসছেন, এতে তারা সফলও।

উপজেলার সাহেরখালী ইউনিয়নের দক্ষিণ মঘাদিয়া এলাকায় ফসলি জমিতে গিয়ে কথা হয় চাষি শামসুল হক এর সঙ্গে। তিনি বলেন, প্রতি বছরই শীতের আগাম সবজি চাষ করি। এ বছর ৭ কাঠা জমিতে নানা জাতের সবজি চারা রোপণ করেছি। আশা করছি আবহাওয়া ভালো থাকায় বিষ ও কীটনাশকমুক্ত সবজি চাষে মাঠে নিয়মিত পরিচর্যা করছি।

উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চাষি আনোয়ার হকের সঙ্গে কথা হলে তিনি বলেন, আমার জমিতে আগে লাল শাক ও মূলার আগাম চাষ করেছি। এখন উঠিয়ে আবারও সেই জমিতে শীতের সবজি চাষ শুরু করেছি। এখন ১০ কাঠা জমিতে ফুলকপি, পাতাকপি ও টোমেটো লাগিয়েছি। এবার আবহাওয়াটাও ভালো যাচ্ছে। কোনো দুর্যোগ না আসলে আশাকরি লাভবান হবো।
মিরসরাই উপজেলা কৃষি উপ-সহকারী কাজী নুরুল আলম বলেন, আমাদের বিভাগের কর্মকর্তারা নিয়মিত মনিটরিংয়ে আধুনিক পদ্ধতির ব্যবহার বেড়েছে। আর এই আধুনিক পদ্ধতিতে চাষাবাদের ফলে উৎপাদন বাড়ায় কৃষকের মুনাফাও বেড়েছে আগের থেকে অনেক বেশি। এবার আশানুরূপ ফসল পাবে কৃষকরা।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

মূল্যস্ফীতি আবার ৯ শতাংশ ছাড়াল, অস্বস্তি বেড়েছে খাদ্যেও

ব্যস্ত সময় পার করছেন শীতকালীন সবজি চাষিরা

প্রকাশিত : ০৮:৩৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৫ নভেম্বর ২০২১