০৯:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

ভেড়ামারায় তৃতীয় লিঙ্গ হিজড়াদের সম্মেলন

কুষ্টিয়া ভেড়ামারা উপজেলা অডিটোরিয়ামে বাংলাদেশ ও ভারত হিজড়াদের অংশগ্রহণে তিনদিনের সম্মেলন আয়োজন করা হয়।
মঙ্গলবার সন্ধ্যা থেকে এ সম্মেলন শুরু হয়। হিজড়াদের এই সম্মেলনে সারা দেশ থেকে প্রায় ৪০০ জন হিজড়া উপস্থিত ছিলেন। এরমধ্যে পশ্চিমবঙ্গ ও আসাম থেকে ২০ জন হিজড়া উপস্থিত ছিলেন। এ সম্মেলনের মূল আলোচ্য বিষয় ছিল দায়িত্ব বন্টন ও সালিশ বৈঠক। এছাড়াও নিজেদের শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ-ভারত হিজড়াদের এ সম্মেলনে নেতৃত্ব দিচ্ছেন অলিভিয়া নামে এক বাংলাদেশী। ভেড়ামারায় দায়িত্বপালনকারী ও অলিভিয়ার গুরু মহুয়া হিজড়া বলেন ভারত ও বাংলাদেশের সমস্ত হিজড়াদের নিয়ে সম্মেলন। এবার এই সম্মেলনে ভেড়ামারাতে আয়োজন করা হয়। চলবে তিন দিন। সম্মেলনে দায়িত্ব পালনকারীদের অদক্ষতা ও অনিয়ম-দুর্নীতি নিয়ে আলোচনা এবং এর পেক্ষিতে সালিশ। অনুষ্ঠান শেষে নতুন করে দায়িত্ব বন্টন করা হবে বলে জানা যায়। এ সম্মেলনে নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশের মেয়ে কলকাতায় বসবাসকারী অলিভিয়া। সে বাংলাদেশ-ভারত হিজরাদের সভাপতির দায়িত্ব পালন করছে। বাংলাদেশ ভারতীয় হিজড়া সম্প্রদায়ের সভাপতি অলিভিয়া বলেন, এ সম্মেলনে হিজড়াদের সমস্যা জীবনধারণ কর্ম দায়িত্ব বন্টন ও শালিস নিয়েই আমাদের এই সম্মেলন হচ্ছে। প্রতিবছর বাংলাদেশের কোন না কোন উপজেলায় আয়োজন করা হয়। এছাড়াও সম্মেলনের মাধ্যমে একত্রিত হওয়া একটা উদ্দেশ্য। আরো জানা যায়, মঙ্গলবার থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত এই সম্মেলন চলবে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :

মূল্যস্ফীতি আবার ৯ শতাংশ ছাড়াল, অস্বস্তি বেড়েছে খাদ্যেও

ভেড়ামারায় তৃতীয় লিঙ্গ হিজড়াদের সম্মেলন

প্রকাশিত : ০৩:১২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১