লালমনিরহাটের আদিতমারী উপজেলায় তামাকের বিকল্প ফসলের চাষ বাড়াতে কৃষকদের বিনামুল্যে বীজ সার বিতরন করা হয়েছে। বুধবার (১৭ নভেম্বর) উপজেলা কৃষি অফিস মাঠে চাষিদের মাঝে বিনামুল্যে প্রনোদনার বীজ সার বিতরন করা হয়। জানা গেছে, ভারতীয় সীমান্তবর্তি জেলা লালমনিরহাটের সর্বাধিক বিষবৃক্ষ তামাক চাষের এলাকা আদিতমারী উপজেলা। এ উপজেলায় সব থেকে বেশি পরিমানে তামাকের চাষ হয়। সরকার তামাক চাষে নিরুৎসাহিত করতে কৃষক পর্যয়ে নানান কর্মসুচি পালন করলেও তামাক চাষ কমছে না। চাষিদের দীর্ঘ দিনের দাবি তামাকের বিকল্প লাভজনক ফসলের। কৃষকদের সেই দাবি পুরনে সরকারের কৃষি মন্ত্রনালয় শীতকালিন বিভিন্ন ফসল চাষে কৃষকদের প্রনোদনা দেয়া শুরু করে। যার অংশ হিসেবে চাষিদের বিভিন্ন ফসলের বীজ ও প্রয়োজনীয় সার বিনামুল্যে বিতরন করছে। যাতে কৃষকরা তামাক ছেড়ে এসব লাভজনক ফসল চাষে উদ্বদ্ধ হন।
শীতকালিন ফসল হিসেবে ভুট্টা,গম, সরিষা, চিনা বাদাম, মশকলাই ও পিঁয়াজ চাষের জন্য প্রনোদনা হিসেবে এসব বীজ ও সার বিনামুল্যে বিতরন করা হয়। এ উপজেলার ৮টি ইউনিয়নের মোট ৪ হাজার ২৭০জন চাষিকে এসব ফসল চাষের জন্য বীজ ও সার বিতরন করা হয়। তামাক চাষে নিরুৎসাহিত করতে চাষিদের বিভিন্ন পরামর্শ দিয়ে বীজ ও সার বিতরন অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার আলীনুর রহমান, কৃষি সম্প্রসারন অফিসার হুসাইন মোহাম্মদ এরশাদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হাসনা আখতার, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার এনএম জামান শাহিন ও মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) লালমনিরহাট শাখার সভাপতি খোরশেদ আলম সাগর প্রমুখ।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















