নতুন চেহারার বাংলাদেশ। পাকিস্তানের মত উড়তে থাকা দলটির সামনে এই নতুন চেহারার বাংলাদেশ কী করবে?
১৫ রানে ৩ উইকেট হারিয়ে যখন মহা বিপর্যয়ে টিম বাংলাদেশ, তখনই হাল ধরার চেষ্টা করেন মাহমুদউল্লাহ রিয়াদ এবং আফিফ হোসেন ধ্রুব। এ দু’জন বিপর্যয় কাটিয়ে ভালো একটি জুটি গড়ার চেষ্টা করছিলেন।
কিন্তু জুটিটা ২৫ রানের বেশি হতে পারলো না। দলীয় ৪০ রানের মাথায় দুর্ভাগ্যজনক আউট হয়ে গেলেন মাহমুদউল্লাহ রিয়াদ।
দলে নতুন আসা সাইফ হাসান এমনভাবে খেললেন, মনে হচ্ছিল যেন তিনি টি-টোয়েন্টিই খেলতে জানেন না। ৮ বল খেলে আইট হলেন ১ রান করে।
নাইম শেখ বিশ্বকাপ খেলে এসেছেন। অভিজ্ঞতায় সমৃ্দ্ধ। কিন্তু তিনি কী করলেন? ৩ বল খেলে আউ হয়ে গেলেন ১ রান করে। নাজমুল হাসান শান্তও অভিজ্ঞ। বিশ্বকাপ না খেললেও তাকে ফিরিয়ে আনা হয়েছে দলে। কিন্তু তিনিও হতাশ করলেন। ১৪ বল খেলে বিদায় নিলেন ৭ রান করে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১১ ওভার শেষে ৪ উইকেটে ৫৫ রান।
এর আগে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সফরকারী বাবর আজমদের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।

























