১০:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

শরীয়তপুরে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

শুক্রবার সকালে শরীয়তপুর জেলা আওয়ামী লীগ, সদর উপজেলা আওয়ামী লীগ, পৌরসভা আওয়ামী লীগ ও জেলা ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে শরীয়তপুর জেলা শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। ১৭ নবেম্বর দেশের অন্যতম শীর্ষ স্থানীয় একটি জাতীয় দৈনিকে ‘ঢাকার আওয়ামী লীগ নেতাকে শরীয়তপুরে গুলি’ শিরোনামে সংবাদ প্রকাশসহ কিছু মিডিয়ায় শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপুকে জড়িয়ে মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও অতিরঞ্জিত তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করার প্রতিবাদে এ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। মিছিলটি শরীয়তপুর জেলা শহরের চৌরঙ্গীর মোড় থেকে পালং বাজারস্থ জেলা আওয়ামী লীগ অফিস সম্মুখে গিয়ে শেষ হয়। এখানে এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অনল কুমার দে, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফা। এসময় জেলা আওয়ামী লীগ সদস্য ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জহিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান উজ্জ্বল, সদস্য অ্যাডভোকেট আলমগীর হোসেন মুন্সী, পৌরসভা আওয়ামী লীগ সভাপতি এমএম জাহাঙ্গীর, জেলা যুবলীগ সভাপতি নুহুন মাদবর, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ফাহাদ হোসেন তপু, জেলা ছাত্রলীগ আহবায়ক মহসীন মাদবর, যুগ্ম আহবায়ক রাশেদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, মঙ্গলবার রাতে জেলা শহরের বটতলা এলাকায় একটি মারামারির ঘটনা ঘটে। সেখানে ২জন আওয়ামী লীগ কর্মী আহত হয়েছে। কাউকে গুলি করা হয়নি। অথচ পত্রিকায় সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর নিদের্শে গুলি করা হয়েছে মর্মে সংবাদ ছাপা হয়েছে যা মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট। দলীয় সূত্র জানায়, ইকবাল হোসেন অপু ঘটনার দিন ও রাতে ঢাকায় ছিলেন। প্রকাশিত সংবাদ উদ্দেশ্য প্রণোদিত। নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জন্য সাংবাদিকদের প্রতি আহŸান জানান তারা। এসময় ৫ সহ¯্রাধিক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন। শরীয়তপুর পালং মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আক্তার হোসেন জানান, মারামারির ঘটনায় ২ জন সামান্য আহত হয়েছে, আমরা গুলির কোন নমুনা পাইনি।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :

মূল্যস্ফীতি আবার ৯ শতাংশ ছাড়াল, অস্বস্তি বেড়েছে খাদ্যেও

শরীয়তপুরে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

প্রকাশিত : ০৩:২৬:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ নভেম্বর ২০২১