১০:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

শেরপুরের ফের বন্যহাতির মরদেহ উদ্ধার

শেরপুরে নালিতাবাড়ী উপজেলার পানিহাতা সীমান্তে আরো একটি বন্যহাতির মরদেহ উদ্ধার হয়েছে। ১৯ নবেম্বর শুক্রবার ভোরে হাতির মরদেহটি উদ্ধার করা হয়। এনিয়ে ১০ দিনের ব্যবধানে শেরপুর সীমান্তে ২টি মরদেহ উদ্ধারের ঘটনা ঘটলো।

এর আগে গত ৯ নবেম্বর শ্রীবরদী উপজেলার মালাকোচা এলাকায় আরেকটি বন্যহাতির মরদেহ উদ্ধার হয়েছিলো। ওই হাতিটি স্থানীয়রা বিদ্যুতের তারে জড়িয়ে হত্যা করে। ওই ঘটনায় ১১ নভেম্বর ৪ জনকে আসামী করে একটি মামলাও করেন বন বিভাগ।
বনবিভাগ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন শুক্রবার উদ্ধার হওয়া বন্যহাতিটি পুরুষ, বয়স আনুমানিক ২ বছর এবং কেবল দাঁত উঠতে শুরু করেছে। গত কয়েকদিন ধরে খাদ্যের সন্ধানে পানিহাতা এলাকায় পাহাড় থেকে বন্যহাতির দল লোকালয়ে নেমে এসে ফসলের ক্ষেতে হানা দিয়ে আসছিলো।

নালিতাবাড়ীা উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীন এবং বনবিভাগের মধুটিলা রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুল করিম বন্যহাতির মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন। তবে হাতিটি কীভাবে মারা গেছে তা এখনও নিশ্চিত করা যায়নি। পোষ্টমোর্টেমের পর সঠিক তথ্য জানাযাবে বলে বন বিভাগ জানায়।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

মূল্যস্ফীতি আবার ৯ শতাংশ ছাড়াল, অস্বস্তি বেড়েছে খাদ্যেও

শেরপুরের ফের বন্যহাতির মরদেহ উদ্ধার

প্রকাশিত : ০৬:২৩:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ নভেম্বর ২০২১