১১:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

ছাত্র-ছাত্রীদের শিক্ষালব্ধ জ্ঞান দেশের উন্নয়নে লাগানোর আহবান: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ২৪তম বিশ্ববিদ্যালয় দিবস পালিত। সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া কবুতর ও বেলুন উড়িয়ে দিবসটির শুভ উদ্বোধন করেন।বিশ্ববিদ্যালয়ে দিবসটি পালিত হয়।

দিবসটিতে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন, আনন্দ র‌্যালী, বিশেষ দোয়া ও ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে বেলা ৩টায় বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি এবং মহিলা ও শিশু বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বেগম মেহের আফরোজ চুমকী এমপি।

সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, এ বিশ্ববিদ্যালয় আমার ভালোলাগার অন্যতম জায়গা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় যা বঙ্গবন্ধু নামে স্বার্থকতা নিয়ে মানসম্পন্ন উচ্চতর শিক্ষা ও গবেষণা করে যাচ্ছে। তিনি ছাত্র-ছাত্রীদের দেশের উন্নয়নে শিক্ষালব্ধ জ্ঞান কাজে লাগানোর আহবান জানান।

সভার শুরুতে বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যাবলী ও সাফল্য তুলে ধরে বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া। বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক তোফায়েল আহমেদ ধন্যবাদ জ্ঞাপন করে বক্তৃতা করেন। প্রতিষ্ঠাবার্ষিকীর সকল কর্মসূচিতে অনুষদীয় ডীন, পরিচালক, প্রক্টর, প্রভোস্ট, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং অবসরপ্রাপ্ত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীগণ অংশগ্রহণ করেন। এর আগে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

চাঁদাবাজি মামলার আসামী রাহিম’কে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার করেছে র‍্যাব-১

ছাত্র-ছাত্রীদের শিক্ষালব্ধ জ্ঞান দেশের উন্নয়নে লাগানোর আহবান: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

প্রকাশিত : ০৬:৪৬:০৯ অপরাহ্ন, সোমবার, ২২ নভেম্বর ২০২১