আগামী ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে মাদারীপুরের রাজৈর উপজেলায় ৬ টি ইউনিয়ন পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে মনোনয়ন পত্র দাখিল করেছেন প্রার্থীরা।
আজ বৃহষ্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে ৬ টি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে ৪১ জন, সংরক্ষিত মহিলা আসনে ৬২ জন, সাধারণ মেম্বার প্রার্থী হিসেবে ১৭১ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন।
উপজেলার কমদবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ৪ জন সংরক্ষিত মহিলা আসনে ৯ জন, সাধারণ মেম্বার প্রার্থী ২৮ জন, ইশিবপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ১৫ জন, সংরক্ষিত মহিলা আসনে ১০ জন, সাধারণ মেম্বার প্রার্থী হিসেবে ২৯ জন, হরিদাসদী-মহেন্দ্রদী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ৬ জন সংরক্ষিত মহিলা আসনে ৯ জন, সাধারণ মেম্বার প্রার্থী ২২ জন, বাজিতপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ৪ জন সংরক্ষিত মহিলা আসনে ১২ জন, সাধারণ মেম্বার প্রার্থী ৩৫ জন, পাইকপাড়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ৮ জন সংরক্ষিত মহিলা আসনে ১২ জন, সাধারণ মেম্বার প্রার্থী ৩২ জন, ও কবিরাজপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ৪ জন সংরক্ষিত মহিলা আসনে ১০ জন, সাধারণ মেম্বার প্রার্থী ২৫ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। আগামী ২৯ নভেম্বর সোমবার প্রার্থিতা যাচাই বাছাইয়ের তারিখ নির্ধারণ করেছেন নির্বাচন কমিশন। ৬ টি ইউনিয়নের মোট ৫৫ টি কেন্দ্রে ২৪৮ টি ভূতে ভোট গ্রহণ চলবে।
৬ টি ইউনিয়নের নারী ভোটার সংখ্যা ৪২০২৮ জন, পুরুষ ভোটার সংখ্যা ৪৫৩১০ জন্য, মোট ৮৭৩৩৮ জন্য ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ইউনিয়ন পরিষদের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৬ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ





















