চারিদিকে ভেসে বেড়াচ্ছে পাকা ধানের মৌ মৌ গন্ধ। সেই সাথে গ্রামগুলি হয়ে উঠছে স্বর্ণভাণ্ডার আর শষ্য ভাণ্ডার। কৃষকের মুখে দেখা দিচ্ছে এক অনাবিল সুখের হাসি।
কুষ্টিয়া ভেড়ামারায় ফসলের মাঠের চলছে ধান কাটার মহোৎসব চলছে ধান কাটার আনন্দমেলা। ফসলের মাঠ ভরা সোনালী ধান এখন চলছে বোরো ফসল কাটার ব্যাপক উৎসব। ভোরের সূর্য ওঠার সঙ্গে সঙ্গে কাস্তে হাতে মাঠে নেমে পড়েছেন কৃষকরা।
গ্রাম বাংলার বাংলায় মাঠজুড়ে এখন কৃষকের সোনারং ধানের ছড়াছড়ি। মাঠে পাকা ধান বাতাসে গড়াগড়ি খাচ্ছে। দিগন্তজোড়া মাঠে সেজেছে হলুদ আর সোনালী রং এ। নতুন ধানের গন্ধে মাতোয়ারা। কৃষক ঘাম ঝরানো সপ্নের ফসল ঘরে তুলতে উৎসাহ-উদ্দীপনায় ধান কাটা চলছে। কৃষকের কাস্তে যেন পাকা ধান ভরা মাঠে কাটার উৎসব চলছে। এই ধান বিক্রির পর কিষানির গায়ে উঠবে নতুন শাড়ি, শিশুরা পাবে ভালো ভালো খাবার। মিটবে মহাজনের দেনাপাওনা। এবার আমনের বাম্পার ফলন হয়েছে। বন্যা বৃষ্টি না থাকায় বোরো ধান কাটা-মাড়াই সুবিধা পেয়েছেন কৃষকরা। গ্রামের সড়কগুলো হয়ে উঠেছে কৃষকের উঠান। চলছে ধান মাড়াই সিদ্ধ ও শুকানোর কাজ। সেখান থেকে ট্রাক-ট্রলিতে করে যাচ্ছে বাজারে। ভেড়ামারায় আমন ধানের এবারও বাম্পার ফলন হয়েছে। অনুকূলে আবহাওয়ায় ফলন ঘরে তুলতে পেরে দারুণ খুশি এলাকাবাসী। ধান কাটা ও মাড়াই ব্যস্ত কৃষকরা। পাশাপাশি কৃষাণীরা ধান ঝাড়াই করে রোদে শুকিয়ে গোলায় তুলতে ব্যস্ত সময় পার করছেন। এলাকার বিভিন্ন ধানের খোলায় কাজ করছেন হাজারো কৃষক-শ্রমিক নারী ও শিশু। অনেক এলাকায় মেশিন দিয়ে ধান কাটা মাড়াই চলছে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ





















