০৪:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

মুরাদনগর উপজেলা কমপ্লেক্স ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন

কুমিল্লার মুরাদনগর উপজেলা কমপ্লেক্সের সম্প্রসারিত প্রসাশনিক ভবন ও হল রুমের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
শুক্রবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে ওই ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। ৭ কোটি টাকা ব্যায়ে নির্মাণ করার লক্ষে কমপ্লেক্সটির ভিত্তি প্রস্তর স্থাপনের প্রধান উদ্বোধক ছিলেন, আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক স্থানীয় সাংসদ আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ।
এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি ম. রুহুল আমিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ, প্রকৌশলী মোহাম্মদ জাহাঙ্গীর কবির, জেলা পরিষদ সদস্য জাকির হোসেন, উপ-সহকারী প্রকৌশলী খোরশেদ আলম সরকার, ইউপি চেয়ারম্যান কাজী আবুল খায়ের, আব্দুল কাইয়ুম ভূঁইয়া, শরীফুল ইসলাম, আক্তার হোসেন প্রমূখ।
উপজেলা এলজিইডি সূত্রে জানা যায়, এই প্রকল্প কাজে সরকারি নির্মান ব্যয় ধরা হয়েছে ৭ কোটি ৩ লক্ষ টাকা। কাজটি পেয়েছেন মেসার্স ভূঁইয়া বিল্ডার্স এবং নিরু এন্ড ব্রাদার্স (জেবি) ঠিকাদারী প্রতিষ্ঠান।
ভিত্তি প্রস্তর স্থাপন শেষে মুনাজাত করেন উপজেলা মসজিদের ইমাম মাওলানা আব্দুর কাদের।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

ঢাবি কেন্দ্রীয় মসজিদে ডাকসু ভিপি সাদিক কায়েমের আকদ সম্পন্ন

মুরাদনগর উপজেলা কমপ্লেক্স ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন

প্রকাশিত : ০৮:৩১:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ নভেম্বর ২০২১