০৪:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

চাটখিলে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হেল্লাল’র সমর্থনে মতবিনিময় সভা

  • মোঃ সাকিব
  • প্রকাশিত : ০৫:০২:০৭ অপরাহ্ন, শনিবার, ২৭ নভেম্বর ২০২১
  • 71

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নোয়াখালীর চাটখিল উপজেলার উপজেলার ৫নং মোহাম্মদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম হেলাল। তিনি শুক্রবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় সুনামধন্য প্রতিষ্ঠান ওমর আলী উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে ইউনিয়নের ও এলাকার গণ্যমান্য লোকজনসহ সর্বস্তরের জনসাধারনের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।
অনুষ্ঠানে জহিরুল ইসলাম হেলাল এর সমর্থনে উপস্থিত ছিলেন জয়াগ মহাবিদ্যালয় ও ওমর আলী উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক শিল্পপতি আলহাজ্ব ফারুকুর রহমান।
সভায় জহিরুল ইসলাম হেলাল আসছে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নিজের প্রার্থীতা ঘোষণা করলে উপস্থিত সকলেই তার প্রতি সমর্থন জানান।

হেল্লাল তার বক্তব্যে বলেন, আমি আপনাদের গ্রামের সন্তান। চাটখিল উপজেলার মোহাম্মাদপুর ইউনিয়ন একটি গুরুত্বপূর্ণ ইউনিয়ন।। আমি এই ইউনিয়নের দূর্ভোগসহ সবধরনের সমস্যা দূরীকরণ ইউনিয়নবাসীর খাদিম হয়ে সেবা করার সুযোগ চাই। তাই আমি দলমত নির্বিশেষে আপনাদের সবার সহযোগিতা ও সমর্থন চাই। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আপনারা আমার পাশে থাকবেন।
তিনি আরো বলেন, নির্বাচনে আমি দলীয় মনোনয়ন প্রত্যাশী। আমি আশাবাদী আমার কাজের মূল্যায়ন স্বরুপ দলীয়ভাবে আমাকে মনোনয়ন দেবে। আমাদের প্রিয় নেতা চাটখিল-সোনাইমুড়ী আসনের সংসদ সদস্য এইচ, এম ইব্রাহিম এমপি ও আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি উদাত্ত আহবান জানান তিনি।

অনুষ্ঠানে প্রবীণ আওয়ামী লীগ কামাল পাশা’র সভাপতিত্বে ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নিজাম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ইঞ্জিনিয়ার বাবর হোসেন, মোঃ মোবারক, আবদুল্লাহ আল ফারুক, সাবেক ছাত্রনেতা ও লন্ডন প্রবাসী হারুনর রশীদ, ইউনিয়ন আওয়ামিলীগের সাধারণ সম্পাদক সামছুল হুদা সোহাগ, ওমর আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এজিএম ফিরোজ সহ স্থানীয় আওয়ামী লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ছাত্রলীগ সর্বস্তরের নেতারা নির্বাচনী এ মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চাটখিল উপজেলার ৫নং মোহাম্মদপুর ইউনিয়নে উন্নয়নের জন্য নৌকার পক্ষে জহিরুল ইসলাম হেলালকে প্রার্থী হিসেবে দেখতে চাই। তিনি দীর্ঘ দিন ধরে এলাকায় বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডে সহযোগীতা করে আসছেন।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

ঢাবি কেন্দ্রীয় মসজিদে ডাকসু ভিপি সাদিক কায়েমের আকদ সম্পন্ন

চাটখিলে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হেল্লাল’র সমর্থনে মতবিনিময় সভা

প্রকাশিত : ০৫:০২:০৭ অপরাহ্ন, শনিবার, ২৭ নভেম্বর ২০২১