০৪:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

কৃষি বিশ্ববিদ্যালয়সমূহে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

দ্বিতীয়বারের মতো গুচ্ছ পদ্ধতিতে ২০২০-২০২১ শিক্ষাবর্ষের কৃষি বিশ্ববিদ্যালয়সমূহের স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়েও যথারীতি এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির আহবায়ক ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়াসহ উচ্চপর্যায়ের একটি টিম পরীক্ষার হলসমূহ পরিদর্শন করেন এবং সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন।

এসময়ে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক তোফায়েল আহমেদ, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, রেজিস্ট্রার, প্রক্টর উপস্থিত ছিলেন। ভর্তি পরীক্ষার ফলাফল আগামী ২ ডিসেম্বরের মধ্যে ওয়েবসাইটে প্রকাশ করা হবে, যা https://admission-agri.org সাইটে লগইন করে জানা যাবে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

ঢাবি কেন্দ্রীয় মসজিদে ডাকসু ভিপি সাদিক কায়েমের আকদ সম্পন্ন

কৃষি বিশ্ববিদ্যালয়সমূহে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

প্রকাশিত : ০৫:০৯:৫০ অপরাহ্ন, শনিবার, ২৭ নভেম্বর ২০২১