১০:০৬ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

দৌলতপুরে ইউপি নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হলেন যারা

গত ২৮ নভেম্বর কুষ্টিয়ার দৌলতপুরে ইউপি নির্বাচনে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ১৪ ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত নৌকা ৪, আওয়ামী লীগে বিদ্রোহী প্রার্থী ৯ ও বিএনপি ১ একজন নির্বাচিত হয়েছে।

নির্বাচিতরা হলেন, প্রাগপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ দলীয় নৌকা প্রতীকের প্রার্থী আশরাফুজ্জামান মুকুল সরকার, রামকৃষ্ণপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ দলীয় নৌকা প্রতীকের প্রার্থী সিরাজ মন্ডল, দৌলতপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ দলীয় নৌকা প্রতীকের প্রার্থী মহিউল ইসলাম মহি ও হোগলবাড়িয়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ দলীয় নৌকা প্রতীকের প্রার্থী সেলিম চৌধুরী।

নৌকা প্রতীকের প্রার্থীদের পরাজিত করে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী হয়ে যারা নির্বাচিত হয়েছেন তাদের মধ্যে রয়েছেন, চিলমারী ইউনিয়নে প্রকৌশলী আব্দুল মান্নান (আ’লীগ সমর্থিত স্বতন্ত্র), ফিলিপনগর ইউনিয়নে নঈমুদ্দিন সেন্টু, মরিচা ইউনিয়নে জাহিদুল ইসলাম, পিয়ারপুর ইউনিয়নে সোহেল রানা বুলবুল, রিফাইতপুর ইউনিয়নে আব্দুর রশীদ বাবলু, আড়িয়া ইউনিয়নে হেলাল উদ্দিন, খলিশাকুন্ডি ইউনিয়নে জুলমত হোসেন, আদাবাড়িয়া ইউনিয়নে আব্দুল বাঁকী, মথুরাপুর ইউনিয়নে মনোয়ার কবীর মিন্টু এবং বোয়ালিয়া ইউনিয়নে বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী খোঁয়াজ আলী।

কুষ্টিয়ার দৌলতপুর ইউনিয়ন পরিষদ এ নির্বাচনে কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন শেষ হয়। রোববার উপজেলার ১৪টি ইউনিয়নে সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট গ্রহন চলে বিকেল ৪টা পর্যন্ত। কোন কোন কেন্দ্রে ভোটের লাইন দীর্ঘ হওয়ায় ৪টার পরেও সেইসব ভোট কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়েছে।

এসব কেন্দ্রে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। শীতের সকালে ও রোদ্র দুপুরে দীর্ঘ সময় ধরে লাইনে দাড়িয়ে নারী ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন।

দৌলতপুরে মোট ভোটার ছিল ৩ লাখ ৫২ হাজার ৮৮৪জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৮ হাজার ৪৭জন এবং নারী ভোটা ১ লাখ ৭৪ হাজার ৮৩৭জন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

ইরানি ড্রোনকে গুলি করে ভূপাতিত করেছে যুক্তরাষ্ট্র

দৌলতপুরে ইউপি নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হলেন যারা

প্রকাশিত : ০৫:৪০:৪৩ অপরাহ্ন, বুধবার, ১ ডিসেম্বর ২০২১