১০:০৯ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

সরাইলে প্রথম নারী ইউপি চেয়ারম্যান নির্বাচিত

নির্বাচিত নারী ইউপি চেয়ারম্যান মোসাম্মদ আসমা আক্তার

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় এবারই প্রথম একজন নারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। নির্বাচিত নারী ইউপি চেয়ারম্যানের নাম মোসাম্মদ আসমা আক্তার। গত রোববার অনুষ্ঠিত তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার ১ নম্বর শাহজাদাপুর ইউনিয়ন থেকে তিনি নির্বাচিত হয়েছেন।

আসমা আক্তার আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে ৫ হাজার ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. আরমান মিয়া ঘোড়া প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৪৪৪ ভোট।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. ইসমত আলী বলেন, ‘আজ পর্যন্ত সরাইলের কোনো ইউনিয়নের নারীকে নির্বাচন করে চেয়ারম্যান হতে দেখিনি। এবারই প্রথম দেখলাম।’

বিষয়টি এখন উপজেলা জুড়ে মানুষের মুখে মুখে আলোচনায়। আসমা আক্তার উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এর আগে তিনি তিনবার ইউপির সংরক্ষিত মহিলা সদস্য নির্বাচিত হন।

নব-নির্বাচিত চেয়ারম্যান আসমা আক্তার বলেন, ‘জনগণ আমাকে ভালোবেসে নির্বাচিত করেছে। আমি সুখে-দুঃখে তাদের পাশে থেকে সাধ্যমতো কাজ করে যাব ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি, এই বিজয়ে নারীরা আরও এক ধাপ এগিয়ে যাবে ও দল শক্তিশালী হবে।’

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

ইরানি ড্রোনকে গুলি করে ভূপাতিত করেছে যুক্তরাষ্ট্র

সরাইলে প্রথম নারী ইউপি চেয়ারম্যান নির্বাচিত

প্রকাশিত : ০৬:০৩:৪৫ অপরাহ্ন, বুধবার, ১ ডিসেম্বর ২০২১