০৬:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

চট্টগ্রামে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

চট্টগ্রাম মহানগরীর বায়োজিদ থানার বালুচড়া এলাকায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এসময় চালকসহ বাকী দুইজন গুরুতর আহত হন।

সোমবার রাত পৌনে ১টার দিকে চট্টগ্রাম-হাটহাজারী সড়কের বালুচড়া মিলের কোনা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানান, রাত পৌনে ১টার দিকে বালুচড়া এলাকায় নগরী থেকে হাটহাজারীমুখী যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার (চট্টগ্রাম-থ ১১০৮৯৮) সঙ্গে বিপরীতমুখী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী নিহত হন। এসময় চালকসহ বাকী দুইজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছেন।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেনবয়োজিদ থানার উপ-পরিদর্শক (এসআই) নূরুল ইসলাম।

ট্যাগ :
জনপ্রিয়

ত্রিশালে বাবার হাতে শিশু ছেলে খুন, সৎ মা-সহ বাবা গ্রেফতার

চট্টগ্রামে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

প্রকাশিত : ১০:০৫:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ মার্চ ২০১৮