আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য গত ২৭শে নভেম্বর পঞ্চম ধাপের ৭০৭ টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন। তার মধ্যে ৭ই ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ সময়।মনোনয়নপত্র বাছাই ৯ই ডিসেম্বর, আপিল দায়ের (১০-১২) ডিসেম্বর, আপিল নিষ্পত্তি(১৩-১৪) ডিসেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহার ১৫ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৭ ডিসেম্বর এবং ভোটগ্রহণ ৫ জানুয়ারি।
(৪ ডিসেম্বর) শনিবার বিকাল ৪ টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগ সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের মুলতবি সভায় এই প্রার্থিতা চূড়ান্ত করা হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি এবং আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তালিকা প্রকাশ করা হয়। উপজেলার সদর ইউনিয়নে নৌকা প্রতীকে মনোনয়ন পেয়েছেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলী সাফি, আমলাব ইউনিয়নে উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক নুরুল হাসান ভূঁইয়া,চর উজিলাব ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মোঃ আক্তারুজ্জামান,নারায়নপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মোঃ মোসলেহ উদ্দীন খান সেন্টু, সল্লাবাদ ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মোঃ জাকির হোসেন স্বপন, পাটুলী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ইফরানুল হক ভূঁইয়া জামান, বাজনাব ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান খন্দকার মোখলেছুর রহমান ,বিন্নাবাইদ ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান গোলাম মোস্তুফা গোলাপ।




















