১১:০৮ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

ভেড়ামারায় ইভটিজিং এর প্রতিবাদ করায় মেয়ের বাবার উপর সন্ত্রাসীদের হামলা

কুষ্টিয়া ভেড়ামারায় ইভটিজিং এর প্রতিবাদ করায় ক্ষুব্ধ ইভটিজার ও সন্ত্রাসীদের হামলায় গতকাল রোববার সন্ধ্যায় গার্মেন্ট ব্যবসায়ী জহুরুল ইসলাম মিথুনের গুরুতর অাহত হওয়ার ঘটনায় আজ সোমবার মামলা নিয়েছেন ভেড়ামারা থানা পুলিশ। মামলা নং-৪, তারিখঃ ০৬/১২/২০২১খ্রিঃ৷ ধারা ১৪৩/৩২৩/৩২৫/৩০৭/৫০৬ ঘটনার বিবরণ থেকে জানা যায় আসামি রাতুল একজন ইভটিজার। সে বেশ কিছুদিন যাবত বাদীর মেয়েকে উত্যক্ত করে আসছিল। বাদী ইভটিজিং এর প্রতিবাদ করলে গতকাল রোববার সন্ধ্যা অনুমান ০৫ঃ৩০ ঘটিকার সময়এজাহার নামীয় ইভটিজার রাতুল, রাফিন, রাজা এই ৩ জন আসামিসহ অজ্ঞাতনামা আরো ৬/৭ জন সন্ত্রাসী মিথুনের সিনহা গার্মেন্টস এ বাদীর উপরে হামলা করে। আসামীরা লোহার রডসহ দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে এই হামলা চালায়। তারা হত্যার উদ্দেশ্য ভিকটিমের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে সজোরে আঘাত করে। প্রাণ বাঁচাতে মিথুন দৌড় শুরু করলে আসামীরা তার পিছু ধাওয়া করে এবং পেছন থেকে লোহার রড, কাঠের বাটাম,লাঠি ইত্যাদি দিয়ে আঘাত করে তাকে গুরুতর জখম করে। আসামীরা জহুরুল ইসলাম মিথুনকে প্রাণনাশের হুমকি দেয় ও ভয়-ভীতি প্রদর্শন করে। আহতাবস্থায় বাদীকে উদ্ধার করে চিকিৎসার জন্য ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়। এলাকাবাসী জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

নবীগঞ্জে বীমা কোম্পানির গ্রাহক সংগ্রহকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

ভেড়ামারায় ইভটিজিং এর প্রতিবাদ করায় মেয়ের বাবার উপর সন্ত্রাসীদের হামলা

প্রকাশিত : ০৭:০০:৪৭ অপরাহ্ন, সোমবার, ৬ ডিসেম্বর ২০২১