০৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

নিয়ন্ত্রণ হারিয়ে অজ্ঞাত গাড়ির পেছনে ধাক্কা, চালক নিহত, আহত ২

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে অজ্ঞাত গাড়ির পিছনে ধাক্কা দিয়ে চালক নিহত হয়েছে। শুক্রবার (১০ নভেম্বর) ভোর সোয়া ৬ টায় মহাসড়কের টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার নাটিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি টাঙ্গাইলের ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. আলাউদ্দিন নিশ্চিত করেছেন। এ ঘটনায় আরো দুজন আহত হয়েছে।
দুর্ঘটনায় নিহত কাউসার আহম্মেদ(২০) মির্জাপুর উপেজলার কাহারতা গ্রামের বাসিন্দা। আহতরা হচ্ছে, মির্জাপুরের সোনালিয়া গ্রামের আনোয়ার হোসেন (৩২) ও মির্জাপুর এলাকার মুসলেম উদ্দিন (৫০)।
ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. আলাউদ্দিন জানান, ভোরে শহরের পার্কবাজার থেকে কাঁচামাল ভর্তি একটি পিকাপ (ঢাকা-মেট্রো-ন ১৪-৮৪৪৭) মির্জাপুরের দিকে যাচ্ছিলো। ঘটনাস্থলে পৌছলে নিয়ন্ত্রণ হারিয়ে আরেকটি অজ্ঞাত গাড়ির পিছনে সজড়ে ধাক্কা দেয়। এতে পিকআপের সামনের অংশে ধুমরে মুচরে গিয়ে চালক আটকা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তিকে গোড়াই হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

নিয়ন্ত্রণ হারিয়ে অজ্ঞাত গাড়ির পেছনে ধাক্কা, চালক নিহত, আহত ২

প্রকাশিত : ০৫:০৫:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ ডিসেম্বর ২০২১