টাঙ্গাইলের মির্জাপুরে স্বামীর সাথে অভিমান করে শিশু সন্তান নিয়ে ট্রেনের নিচে ঝাপ দিয়ে আত্মহত্যা করেছে স্ত্রী স্বপ্না রায়। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর ) রাতে উপজেলার নয়াপাড়া রেলক্রসিং এলাকায় এই ঘটনা ঘটে। বিষয়টি জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ( উপ পরিদর্শক) মো. শহিদুল্লাহ নিশ্চিত করেছেন।
নিহত স্বপ্না রায় উপজেলার নয়াপাড়া গ্রামের সুশান্ত রায়ের স্ত্রী এবং তার দেড় বছরের শিশু সন্তানের নাম সায়ন রায়। পরে পুলিশ স্বপ্না ও তার সন্তানের লাশ উদ্ধার করেছে।
গোড়াই ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ড ইউপি সদস্য বিল্লাল হোসেন জানান, স্ত্রী স্বপ্না ও স্বামী সুশান্ত রায় দুইজনই নয়াপাড়া এলাকায় দর্জির কাজ করে। সম্প্রতি স্বামী ও স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল। এতে স্বামীর উপর ক্ষিপ্ত হয়ে শিশু সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাপ দেয়। এতে ট্রেনে কাটা পড়ে ছেলে ও মা ঘটনাস্থলেই মারা যায়। পরে রেলওয়ে পুলিশ খবর পেয়ে তাদের মরদেহ উদ্ধার করে।
জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (উপ পরিদর্শক) মো. শহিদুল্লাহ জানান, স্থানীয়দের মাধ্যমে জানতে পারি শিশু সন্তান নিয়ে স্বপ্না রায় নামের এক নারী চলন্ত ট্রেনের নিচে ঝাপ দিয়ে আত্মহত্যা করেছে। পরে ঘটনাস্থল থেকে মা ও সন্তানের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ
০৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম :
টাঙ্গাইলে শিশু সন্তান নিয়ে ট্রেনের নিচে ঝাপ দিল মা
-
টাঙ্গাইল প্রতিনিধি - প্রকাশিত : ০৬:২৩:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ ডিসেম্বর ২০২১
- 65
ট্যাগ :
জনপ্রিয়




















