০৮:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

নারায়ণগঞ্জে ট্রাক চাপায় বাবা মেয়ের মৃত্যু

নারায়ণগঞ্জের চাষাঢ়া ডাক বাংলোর মোড়ে একটি দ্রুতগামী ইটবাহী ট্রাকের (কুমিল্লা ট ৩৪২৫) চাপায় অটো রিকশা আরোহী বাবা মেয়ের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১০ ডিসেম্বর) জুমার নামাজের পর এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- সোনারগাঁয়ের সম্ভুপুরা ইউনিয়নের আনোয়ারের ছেলে আলতাফ (৪৫) ও তার মেয়ে বেলী (১৬)। ঘটনার পর পরই ঘাতক ট্রাকটিকে আটক করেছে পুলিশ। তবে চালক পালিয়ে গেছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারি পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। স্বজনরা এসে লাশ শনাক্ত করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হচ্ছে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

নিরাপদ ডিজিটাল জীবন ও মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান পুলিশ সুপারের

নারায়ণগঞ্জে ট্রাক চাপায় বাবা মেয়ের মৃত্যু

প্রকাশিত : ০৮:৫৪:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ ডিসেম্বর ২০২১