০২:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

বিএসএফ’র নামে বাংলাদেশের অভ্যন্তরে অনুপ্রবেশ বসতবাড়ি ভাংচুরের অভিযোগ

লালমনিরহাটের হাতীবান্ধায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ৮৯৩ নং মেইন পিলারের ৭ এস এলাকায় বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে একটি বসত বাড়ি ভাংচুর এবং ককটেল বিষ্ফোরনের ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে দুই নারী আহত হয়েছেন।
সোমবার (১৩ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় উপজেলার সিংঙ্গীমারী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সিংঙ্গীমারী পকেট এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, মনোয়ারা বেগম (৪৫) ও রেনু বেওয়া (৫৫)। আহতরা স্থানীয় প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর ৪৭ বিএসএফ’র ফুলবাড়ী ক্যাম্পের একটি টহলদল বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে। তারা ওই এলাকায় নুরল হক পরীর ছেলে আয়নাল হকের বসত বাড়িতে হামলা চালায়। এ সময় তারা বসত বাড়ির গেট ও ঘরের বেড়া ভাংচুর করে। এসময় আতঙ্ক অবস্থায় পালাতে গিয়ে আয়নাল হকের মা মনোয়ারা বেগম (৪৫) ও শ্বাশড়ী রেনু বেওয়া (৫৫) আহত হয়েছেন।
নুরল হক পরী (৬০) বলেন, ভারতীয় তিন বিএসএফ সদস্য মাতাল অবস্থায় বাংলাদেশে প্রবেশ করে আমাদের ঘর-বাড়িতে হামলা চালায়। এসময় বাংলাদেশীরা তাদের ধাওয়া করলে তারা দুটি ককটেল বিস্ফোরণ করে পালিয়ে যায়।
৬১ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র সিংঙ্গীমারী ক্যাম্পের নায়েক সুবেদার মফিদুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করে এ ঘটনার বিএসএফকে লিখিত প্রতিবাদ জানিয়েছি। ৬১ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মীর হাসান মোঃ শাহরিয়ার মাহমুদ জানান, এ বিষয়ে আগামিকাল বুধবার সকালে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

নবীগঞ্জে বীমা কোম্পানির গ্রাহক সংগ্রহকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

বিএসএফ’র নামে বাংলাদেশের অভ্যন্তরে অনুপ্রবেশ বসতবাড়ি ভাংচুরের অভিযোগ

প্রকাশিত : ০৫:০৫:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১