০৯:৩৪ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬

৩৭ কেজির মাছ সাড়ে ৩ লাখ টাকায় বিক্রি

কক্সবাজারের কুতুবদিয়ায় জেলেদের জালে ৩৭ কেজি ওজনের একটি লাল পোয়া মাছ ধরা পড়েছে। গতকাল মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বিকেলে সাগরে মাছটি ধরা পড়ে। পরে মাছটি সাড়ে ৩ লাখ টাকায় বিক্রি করা হয়।

জেলেরা জানান, মঙ্গলবার ভোরে কৈয়ারবিল ইউনিয়নের পরান সিকদারপাড়া গ্রামের বাসিন্দা আবু ছৈয়দ কোম্পানির মাছ ধরার ট্রলারে মাঝিসহ জেলেরা প্রতিদিনের ন্যায় বঙ্গোপসাগরে মাছ ধরতে বের হন। সাগরে জাল ফেলার দীর্ঘ সময় পর বিকেলে জাল তুললে একটি বড় লাল পোয়া মাছ পাওয়া যায়। মাছটির ওজন ৩৭ কেজি। মাছটি নিয়ে রাতে কৈয়ারবিল সমিতির রোডে ফিরে আসার পর উৎসুক জনতার ভিড় জমে।

স্থানীয় মৎস্য ব্যবসায়ী মো. ইসহাক বলেন, আবু ছৈয়দ কোম্পানির ট্রলারে ধরা পড়া লাল পোয়া মাছটি ওজন করে দেখা যায় এটি ৩৭ কেজি। এ মাছটি সাড়ে ৩ লাখ টাকায় বিক্রি করা হয়েছে।

কুতুবদিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল আমিন জানান, এ ধরনের পোয়া মাছ সহজে পাওয়া যায় না। এ মাছ সাগরের গভীরে থাকে। ভাগ্যক্রমে জেলেদের জালে ধরা পড়েছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

ঢাকা-১৭ আসনের প্রার্থী তপু রায়হানের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় দায়িত্ববোধ, উত্তরাধিকার ও নাগরিক প্রত্যাশার রাজনীতি

৩৭ কেজির মাছ সাড়ে ৩ লাখ টাকায় বিক্রি

প্রকাশিত : ০৪:২৬:২৩ অপরাহ্ন, বুধবার, ১৫ ডিসেম্বর ২০২১