০৮:০২ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬

রাজৈরে আল-আরাফাহ্ ব্যাংকের এজেন্ট শাখা উদ্বোধন

মাদারীপুরের রাজৈর উপজেলার প্রত্যন্ত অঞ্চলের জনগনকে আর্থিক সেবা দিতে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের ৫শ ৬৩ তম ফুলতলা বাজার আউটলেট শাখা উদ্বোধন করা হয়েছে। এ শাখাটি টেকেরহাট শাখার আওতায় নিয়ন্ত্রিত হবে। বুধবার দুপুরে উপজেলার পাইকপাড়া ইউনিয়নের ফুলতলা বাজারে আলোচনা সভা ও দোয়া মাহফিলের মাধ্যমে এ শাখার শুভ উদ্বোধন করা হয়।

এসময় পাইকপাড়ার কাশিমপুর হোসাইনিয়া আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মোক্তার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের এ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ সুলেমান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে ব্যাংকটির টেকেরহাট শাখার এফ.এ.ভি.পি ও ব্যবস্থাপক মো. আব্দুস ছামাদ বিশ্বাস, পাইকপাড়ার সাবেক চেয়ারম্যান সাজাহান মোল্লা, ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মসিউর রহমান মুন্না খলিফা, বিশিষ্ট সমাজ সেবক এমারত হোসেন টুটুল মাতুব্বর, টপ-টেন ওয়ান চেয়ারম্যান আব্দুস মান্নান (নান্নু) মুন্সী ও ফুলতলা বাজার আউটলেট শাখার এজেন্ট মুন্সী এন্টাপ্রাইজের মালিক জামিল হোসেন জুয়েল প্রমুখ।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

৮ থেকে ১৩ ফেব্রুয়ারি ডিজিটাল লেনদেনে ‘রেড অ্যালার্ট’

রাজৈরে আল-আরাফাহ্ ব্যাংকের এজেন্ট শাখা উদ্বোধন

প্রকাশিত : ০৫:৩৮:১৫ অপরাহ্ন, বুধবার, ১৫ ডিসেম্বর ২০২১