০৬:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

জমি নিয়ে বিরোধের জেরে আঙ্গুল কাটল প্রতিপক্ষ,গ্রেপ্তার ১

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কাশিনাথপুর গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে সুমন নামে এক ব্যক্তির ৩ টি আঙ্গুল কেটে দিয়েছে প্রতিপক্ষ সাইফুল।এ ঘটনায় ইব্রাহিম নামের একজনকে গ্রেপ্তার করেছে ধোবাউড়া থানা পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা যায়,গত ৯ ডিসেম্বর ভোররাতে জমি নিয়ে বিরোধের জেরে ‍সুমনের ওপর হামলা চালায় সাইফুল ও তার সহযোগীরা। এসময় সুমনের ৩ টি আঙ্গুল কেটে যায়।পরে সুমনকে বাঁচাতে তার স্বজনরা এগিয়ে এলে আরও কয়েকজন আহত হন।গুরুতর আহত অবস্থায় সুমনকে প্রথমে ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে অবস্থা আশঙ্কাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করেন।

পঙ্গু হাসপাতাল সূত্রে জানা যায়,সুমনের তিনটি আঙ্গুল কেটে যাওয়ায় অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে।তার অবস্থা আশঙ্কাজনক।

এদিকে আহত সুমনের বাবা মোঃ মুজিবর রহমান দাবি করেন, হামলাকারীরা লোভী দাঙ্গাবাজ ও আইন অমান্যকারী।এজাহার নাম থাকা ৪/৫ আসামিদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।তিনি আরও জানান,হামলাকারীরা আমাদের উপর মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে হয়রানি করছে।

এ ঘটনায় আহত সুমনের বাবা মোঃ মুজিবর রহমান ধোবাউড়া থানায় একটি মামলা দায়ের করলে ধোবাউড়া থানা পুলিশ ইব্রাহিমকে গ্রেপ্তার করে।

ধোবাউড়া থানার (এসআই) সাইকুল বলেন, একজনকে গ্রেপ্তার করা হয়েছে।বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

জমি নিয়ে বিরোধের জেরে আঙ্গুল কাটল প্রতিপক্ষ,গ্রেপ্তার ১

প্রকাশিত : ০৫:২৬:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ ডিসেম্বর ২০২১