০৪:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

সিরাজগঞ্জে বিএনপি থেকে ৯ নেতার পদত্যাগ

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগ করেছেন ৯ নেতা , তারা বিএনপির কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক আমীরুল ইসলাম খান আলীমের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে দল থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। জেলা বিএনপির দপ্তর সম্পাদক বরাবর এ পদত্যাগ পত্র জমা দিয়েছেন নেতৃবৃন্দ।

রোববার (১৯ ডিসেম্বর) বিকেলে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু এ তথ্য নিশ্চিত করেছেন।

পদত্যাগকারী নেতারা হলেন- বেলকুচি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ আব্দুল মান্নান সরকার, আহ্বায়ক কমিটির সদস্য গোলাম আজম, রেজাউল করিম, মনোয়ার চৌধুরী বাবু, নজরুল ইসলাম ঝন্টু, মোশারফ হোসেন, মোখলেছুর রহমান, রফিকুল ইসলাম ফারুক ও হাতেম আলী।

উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মণ্ডল বলেন, কেন্দ্রীয় বিএনপির সহ-প্রচার সম্পাদক আমীরুল ইসলাম খান আলীমের স্বেচ্ছাচারিতার কারণে বেলকুচিতে বিএনপি আজ দুর্বল হয়ে পড়েছে। দলের ত্যাগী নেতাদের বাদ দিয়ে পকেট কমিটি গঠন করা হচ্ছে।

এতে নেতাকর্মীরা হতাশ হয়ে পড়েছেন। দেড় বছর আগে আহ্বায়ক কমিটি গঠন করা হলেও এখনও পর্যন্ত কোনো কমিটির মিটিং করতে পারেনি।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু জানান, বেলকুচি উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির নয় সদস্য একটি পদত্যাগ পত্র জমা দিয়েছেন। জেলা বিএনপির আগামী নির্বাহী সভায় পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

সিরাজগঞ্জে বিএনপি থেকে ৯ নেতার পদত্যাগ

প্রকাশিত : ০৬:৪৩:০৫ অপরাহ্ন, রবিবার, ১৯ ডিসেম্বর ২০২১