০৩:১৩ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

সিরাজগঞ্জে আওয়ামী লীগ-বিএনপির তুমুল সংঘর্ষ

সিরাজগঞ্জে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। তাৎক্ষনিক আহতদের পরিচয় পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দুপুরের দিকে সিরাজগঞ্জ পৌর এলাকার কলেজ রোডে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে সমাবেশের আহ্বান করে জেলা বিএনপি। সমাবেশে আসার পথে কলেজ রোড এলাকায় মিছিলে বাধা দিলে দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ বেধে যায়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

সিরাজগঞ্জে আওয়ামী লীগ-বিএনপির তুমুল সংঘর্ষ

প্রকাশিত : ০৪:৪০:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১