০৪:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬

সিরাজগঞ্জে ভোট যুদ্ধে একই পরিবারের ২ গৃহবধূ

সিরাজগঞ্জে ইউপি নির্বাচন ঘিরে তুমুল প্রতিযোগিতা শুরু হয়েছে, তেমনি ভাবে জেলার তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউপি নির্বাচনে সংরক্ষিত নারী সদস্য পদে একই পরিবারে ২ গৃহবধূ ভোট যুদ্ধে মাঠে নেমে পড়েছেন।
তারা হলেন কৃষ্ণপুর গ্রামের শ্রীমতি কনিকা রাণী সাহা (মাইক) ও শ্রীমতি সাধনা রাণী সাথী (হেলিকপ্টার)।

এ নিয়ে ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উক্ত ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং সাধারণ ওয়ার্ডের ওই গ্রামের বিকাশ চন্দ্র সাহার স্ত্রী শ্রীমতি কনিকা রাণী সাহা ও তার দেবর বিমান চন্দ্র সাহার স্ত্রী শ্রীমতি সাধনা রাণী সাথী এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ২ আপন জা শীতকে উপেক্ষা করে নির্বাচনী এলাকায় ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাচ্ছেন। এ ২ প্রার্থী এলাকায় উন্নয়নের কথাও তুলে ধরছেন এবং একে অপরের সমালোচনাও করছেন।

বর্তমান ইউপি সদস্য বড় জা শ্রীমতি কনিকা রাণী বলেন, জনগণ ভালোবেসে ২ বার বিপুল ভোটে আমাকে নির্বাচিত করেছে। জনগণের কাজ করেছি বলেই আবারো নির্বাচনে অংশ নিয়েছি। ছোট জা প্রতিহিংসায় আমার বিরুদ্ধে নির্বাচনে মাঠে নেমেছে। জনগণ আমাকে বিপুল ভোটে বিজয়ী করবে। অন্যদিকে ছোট জা শ্রীমতি সাধনা রাণী সাথী বলেন, জনগণ নির্বাচনে একজন ভালো মানুষকে চায়। এজন্য রাজনীতিতে কোনো আত্মীয়-স্বজন নেই এবং কোন প্রতিহিংসায় প্রার্থী হয়নি। জনগণের সমর্থনেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছি। জনগণ আমাকে বিপুল ভোট বিজয়ী করবে। একই ওয়ার্ডের রহিমা খাতুন (কলম) ও মেঘনা আক্তার (সূর্যমূখী ফুল) নির্বাচন মাঠে প্রতিদ্বন্দ্বীতা করছেন।

এদিকে ৫ম ধাপে এ উপজেলার সগুনা, দেশীগ্রাম, তালম ও মাগুড়াবিনোদ এ ৪টি ইউনিয়নে আগামী ৫ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

সিরাজগঞ্জে ভোট যুদ্ধে একই পরিবারের ২ গৃহবধূ

প্রকাশিত : ০৬:০৭:৫০ অপরাহ্ন, রবিবার, ২ জানুয়ারী ২০২২