০৭:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

মির্জাপুরে বাস কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ২

টাঙ্গাইলের মির্জাপুরে বাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন।
শুক্রবার (৭ জানুয়ারি) দুপুর সাড়ে ১২ টায় উপজেলার বাশতৈল ইউনিয়নের তেলিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বাশতৈল পুলিশ ফাঁড়ির এসআই সেলিম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সখিপুর থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই দুই জন নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন। তাদের উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে হতাহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

টাঙ্গাইলে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড

মির্জাপুরে বাস কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ২

প্রকাশিত : ০৪:৫৬:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ জানুয়ারী ২০২২