০৭:০৩ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির সমাবেশকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি

ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ফুলবাড়িয়া কনভেনশন সেন্টারের সামনে একই সময়ে জেলা বিএনপি ও জেলা ছাত্রলীগ সমাবেশ ডাকায় শনিবার সকাল ছয়টা থেকে ১৪৪ ধারা জারি করে রেখেছে প্রশাসন। এ আদেশকে কেন্দ্র করে পৌর এলাকার ৪০ পয়েন্টে ৫০০ পুলিশ মোতায়েন রয়েছে।
বেলা ২ টায় উভয়পক্ষ সমাবেশ করার কথা রয়েছে। তবে নির্ধারিত স্থানে কোনো পক্ষই সমাবেশ করবে না বলে আভাস পাওয়া গেছে। রাত ১২টা পর্যন্ত ফুলবাড়িয়া কনভেনশন সেন্টার এবং সেন্টারের সামনের খোলা জায়গাসহ এর আশপাশ এলাকায় ১৪৪ ধারা জারি থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হায়াত-উদ-দৌলা খাঁন।
এরই পেক্ষিতে গতকাল শুক্রবার দুপুরে জেলা বিএনপি চার শীর্ষ নেতাকে আটক করে পুলিশ।

দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে যাওয়ার দাবিতে ফুলবাড়িয়া কনভেনশন সেন্টারের সামনে শনিবার দুপুরে সমাবেশ ডাকে জেলা বিএনপি। একই সময়ে এবং একই স্থানে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা ছাত্রলীগও ছাত্র সমবেশ ডাকে। এতে করে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির শঙ্কা দেখা দেখা দেয়।
বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির সমাবেশকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি

প্রকাশিত : ০২:৫৮:১৯ অপরাহ্ন, শনিবার, ৮ জানুয়ারী ২০২২