০৭:৩৮ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

গাজীপুরে বৃদ্ধ কৃষককে পিটিয়ে হত্যা; যুব মহিলা লীগ নেত্রী আটক

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে আব্দুল মান্নান নামের এক বৃদ্ধ কৃষক’কে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগে স্থানীয় যুব মহিলা লীগের এক নেত্রীকে আটক করেছে পুলিশ।

আটক আফরোজা আক্তার ঝুমুর কালিয়াকৈর উপজেলা যুব মহিলা লীগের যুগ্ম-আহ্বায়ক। আর নিহত আব্দুল মান্নান গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মাঝুখান গ্রামের মৃত হযরত আলীর ছেলে। রোববার বৃদ্ধের লাশ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমেদ কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে ।

কালিয়াকৈর থানার ওসি আকবর আলী খাঁন জানান, স্থানীয় মর্নিংসান প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুলের পরিচালক ও মৌচাক ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সেলিম হোসেন এবং তার প্রতিবেশী আব্দুল মান্নানের মধ্যে জমির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শনিবার বিকেলে সেলিম, তার বাবা আব্দুল মজিদ ও তার স্ত্রী আফরোজা আক্তার ঝুমুর লোকজন নিয়ে আব্দুল মান্নানের টিনের বেড়া ভেঙে ফেলে। এসময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে মান্নানসহ কয়েকজন লাঠির আঘাতে আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে রোববার ভোরে উন্নত চিকিৎসার জন্য সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আব্দুল মান্নান মারা যান।

এ ঘটনায় সকালে ঝুমুরকে আটক করেছে পুলিশ। এদিকে ঘটনার পর থেকে সেলিমসহ পরিবারের অন্যন্যরা পলাতক রয়েছে।

ওসি আকবর আলী খান জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। হত্যায় জড়িত অন্যদের আটকের চেষ্টা চলছে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

নবীগঞ্জে বীমা কোম্পানির গ্রাহক সংগ্রহকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

গাজীপুরে বৃদ্ধ কৃষককে পিটিয়ে হত্যা; যুব মহিলা লীগ নেত্রী আটক

প্রকাশিত : ০৫:০৮:১০ অপরাহ্ন, রবিবার, ৯ জানুয়ারী ২০২২