১০:২৯ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬

রাজৈরে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি, আটক-২

উপজেলায় স্বর্ণের দোকানসহ দুটি দোকানে চুরি করার সময় দুই চোরকে আটক করা হয়েছে। সোমবার রাত ৩ টার দিকে হরিদাসদী-মহেন্দ্রদী ইউনিয়নের কালিবাড়ি বাজারে এ ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে তাদের রাজৈর থানায় নিয়ে যাওয়া হয়।

আটককৃত হলো- গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোহালা ইউনিয়নের দক্ষিণ গঙ্গারামপুর গ্রামের আব্বাস শেখের ছেলে রাঙ্গু শেখ ও রাজৈরের মহেন্দ্রদী গ্রামের শাজাহান ফকিরের ছেলে আলামিন ফকির।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গভীর রাতে দুলাল স্বর্ণকারের দোকানের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে চোরচক্রের সদস্যরা। পরে স্বর্ণালংকার চুরি শেষে পাশে থাকা আয়নালের মুদি মালের দোকানের তালা ভেঙ্গে চুরি করার চেষ্টা চালায়। এসময় স্থানীয় কয়েকজন টের পায় এবং এলাকাবাসীরা মিলে তাদের আটক করে। পরে পুলিশে খবর দিলে তারা এসে থানায় নিয়ে যায়। এ ঘটনায় স্বর্ণ দোকানীর প্রায় ৭ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

পুলিশ পরিদর্শক (তদন্ত) সঞ্চয় ঘোষ জানান, এব্যাপারে আমরা আইনগত ব্যবস্থা নেবো। তাদের আদালতে প্রেরণ করা হবে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

রাজৈরে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি, আটক-২

প্রকাশিত : ০৬:০৩:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জানুয়ারী ২০২২