০৬:২৩ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬

ময়মনসিংহে ট্রাকচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত

ময়মনসিংহে ট্রাকচাপায় তিন মোটসাইকেল আরোহী নিহত হযেছে। আজ শুক্রবার সন্ধ্যায় নগরীর চায়না মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- ত্রিশালের সেনবাড়ি কালিরবাজার এলাকার ফজলুল হকের ছেলে বাবু (২৫), সোহরাব আলীর ছেলে ইয়াসিন (১৮) ও ইসলামের ছেলে রিপন (৩০)।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ কামাল আকন্দ বলেন, আজ সন্ধ্যা ৬টার দিকে ময়মনসিংহ নগরীর শম্ভুগঞ্জ চায়না মোড় এলাকায় ময়মনসিংহগামী একটি ট্রাক চলন্ত মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দিলে মোটরসাইকেলটি ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়। গুরুতর আহত অবস্থায় অপর আরোহীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। পুলিশ ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে গেছে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

ময়মনসিংহে ট্রাকচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশিত : ০৯:৪৩:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জানুয়ারী ২০২২