০১:৪০ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

সবসময় ভোট দিতে আসি, এবারও আইছি: শতবর্ষী সুশমা

উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে বহুল আলোচিত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচন। রোববার (১৬ জানুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

এই উৎসবমুখর ভোটের সাক্ষী হয়ে রইলেন শতবর্ষী বৃদ্ধা সুশমা পাল। তার বয়স এখন ১০৭। অন্যের সহযোগিতা ছাড়া চলতে পারেন না। রিকশায় চড়ে শহরের নারায়গঞ্জ হাইস্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রে তারপর ছোট ছেলের কোলে চড়ে ভোটকক্ষে গিয়ে ভোট দিয়েছেন তিনি। ভোট দিতে পেরে তিনি আনন্দিত।

সুশমা পাল বলেন, ভোট দিতে পেরে ভালো লাগছে। সবসময় ভোট দিতে আসি। এবারও আইছি ভোট দিয়ে আনন্দ পাইছি। ছোট পোলার লগে ভোট দিতে আইছি। আমার পোলার জন্য আশীর্বাদ কইরেন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

সবসময় ভোট দিতে আসি, এবারও আইছি: শতবর্ষী সুশমা

প্রকাশিত : ০২:১৬:২১ অপরাহ্ন, রবিবার, ১৬ জানুয়ারী ২০২২