০৫:০৯ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬

রাজৈরে ট্রাকের ধাক্কায় যুবক নিহত, আহত ২জন

মাদারীপুরের রাজৈরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক খালিদ বাবু (২৮) নামে এক যুবক নিহত এবং মোটরসাইকেল থাকা আরও দুই আরোহী তায়েফ (১৭) ও তানজিল (১৮) গুরুতরভাবে আহত হয়েছে। আহতদেরকে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রোববার দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার আমগ্রাম ব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে । নিহত বাবু (২৮) উপজেলার বেপারী পাড়া গ্রামের এসএম আবুল মিয়ার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আমগ্রাম ব্রীজ এলাকায় হাইওয়ে পুলিশের চেকপোস্ট দেখে মোটরসাইকেলটি দ্রুত বেগে চালিয়ে যাওয়ার সময় টেকেরহাট গামী একটি ট্রাকের সাথে ধাক্কা লাগে। এসময় ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক খালিদ বাবু নিহত এবং মোটরসাইকেল থাকা দুই আরোহী তায়েফ (১৭) ও তানজিল (১৮) গুরুতর ভাবে আহত হয়। আহতদেরকে উদ্ধার করে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
রাজৈর থানার ওসি শেখ সাদিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

মাটিরাঙ্গায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

রাজৈরে ট্রাকের ধাক্কায় যুবক নিহত, আহত ২জন

প্রকাশিত : ০৭:০৭:১৬ অপরাহ্ন, রবিবার, ১৬ জানুয়ারী ২০২২